লেহেঙ্গা থেকে শাড়ি, জমকালো সাজে দিওয়ালি পালন করলেন টলিউড ও টেলি তারকারা
দিওয়ালি পালন টলিউড তারকাদের
দিওয়ালি মানেই আলোর উৎসব। দেশ তথা এ রাজ্যও সেজে উঠেছে আলোর মালায়। বাড়িতে বাড়িতে নানান রঙের আলো, প্রদীপ–মোমবাতিতে সেজে উঠেছে। সাধারণ মানুষ থেকে টলিউড ও টেলিভিশনের তারকারাও মেতে উঠেছে আলোর এই উৎসবে। ফ্যাশনেবল পোশাক পরে তারকারা সকলকে দিওয়ালি ও কালীপুজোর শুভেচ্ছা জানিয়েছেন।
মিমি চক্রবর্তী
অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী ফুশিয়া পিঙ্ক স্কার্টের সঙ্গে সাদা ক্রপ টপ ও সঙ্গে কেপ পরেছেন। গলায় ও কানে ভারী গয়না। নজর কেড়েছে মাথায় টিকলি। এই পোশাকে নজর কেড়েছেন মিমি।
শ্রাবন্তী
অভিনেত্রী শ্রাবন্তীও কারোর থেকে কম নন। দিওয়ালি উপলক্ষে বেছে নিয়েছেন গেরুয়া রঙের লেহেঙ্গা। সঙ্গে জমকালো গয়নায় উজ্জ্বল হয়ে উঠেছেন অভিনেত্রী।
কোয়েল মল্লিক
টলিউডের কুইন কোয়েল মল্লিক এই দিনটির জন্য বেছে নিয়েছেন শাড়ি। লাল জমকালো শাড়ির সঙ্গে স্টেটমেন্ট নেকপিস। কোয়েলের বরবারের লাবণ্য এই ছবিতেও বর্তমান। তিনি হাতে প্রদীপ নিয়ে সকলকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন।
ঋতাভরী চক্রবর্তী
হলুদ রং খুবই প্রিয় ঋতাভরী চক্রবর্তীর। তাই এই বিশেষ দিনেও তিনি হলুদ রংকে বেছে নিয়েছেন। দীপাবলীতেও হলুদ চুড়িদার স্যুট বেছে নিয়েছেন। কানে পরেছেন বড় ঝুমকা।
পার্নো মিত্র
অভিনেত্রী পার্নো মিত্রও বেছে নিয়েছেন উজ্জ্বল হলুদ রঙের লেহেঙ্গা। সঙ্গে সাজ ও মেকআপ মানানসই। তিনিও সকলকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন।
তনুশ্রী চক্রবর্তী
অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী কমলা রঙের একটি লেহেঙ্গা পরেছেন। গলায় ভারী গয়না নজর কাড়া। মাথায় টিকলি সাজ সম্পূর্ণ করেছে। দিওয়ালির দিন এই সাজেই সকলের দৃষ্টি কাড়লেন তনুশ্রী।

নুসরত জাহান
সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানও দিওয়ালির দিন সুন্দরভাবে সেজে উঠেছেন। বেগুনি রঙের ডিজাইনার শাড়ি ও হাল্কা মেকআপে খুবই সুন্দর লাগছিল নুসরতকে। তিনিও সকলকে শুভ দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন।
ইশা সাহা
ঈশার দীপাবলী সাজ বেশ ব্যতিক্রমী। সবুজ ও ফুশিয়ার মিশেলে শাড়ির সঙ্গে নাকে নথ ও মাথায় ফুল নাটকীয়তা এনেছে সাজে। তিনি ছোট্ট ভিডিও করে সকলকে শুভ দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন।
মধুমিতা সরকার
দিওয়ালির জন্য মধুমিতার এই সাজ একেবারে যথার্থ। ছবিতে আলোর মালায় বেষ্টিত হয়ে রয়েছেন অভিনেত্রী।
সোহিনী সরকার
সোহিনী সরকার সাদা শাড়ির সঙ্গে লাল জমকালো ব্লাউজ পরেছেন। পুরো সাজ কালীপুজোর জন্য যথার্থ।
যশ দাশগুপ্ত
প্রেমিকা নুসরত জাহানের সঙ্গে মানানসই বেগুনি রঙের ডিজাইনার কুর্তা পাঞ্জাবি পরে সেজে নুসরতের সঙ্গে একসঙ্গে বসে ছবি দিয়েছেন এবং সকলকে শুভ দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন।
অঙ্কুশ হাজরা
অঙ্কুশের পরনে হলুদ রঙের পাঞ্জাবি ও তাঁর প্রেমিকা ঐন্দ্রিলা পরেছেন লাল রঙের শাড়ি। এভাবেই দু'জনে একসঙ্গে সকলকে শুভ দাপাবলীরর শুভেচ্ছা জানিয়েছেন।
পায়েল সরকার
হলুদ ও সবুজ রঙের লেহেঙ্গা পরে পায়েল সরকার বাড়িতে প্রদীপ জ্বালিয়ে দিওয়ালি উদযাপন করেছেন। তিনিও সকলকে শুভেচ্ছা জানিয়েছেন এই পবিত্র দিনের।
দীতিপ্রিয়া রায়
পরনে সাদা রঙের চুড়িদার ও লাল রঙের ওড়না, মানানসই কানের দুল, এভাবেই হাল্কাভাবে দিওয়ালিতে সেজে উঠলেন দীতিপ্রিয়া। সকলকে জানালেন দিওয়ালির শুভেচ্ছা।
তৃণা সাহা
অভিনেত্রী তৃণা সাহাও হলুদ ও সবুজের মধ্যে সুন্দর শাড়ি পড়ে হাতে প্রদীপ নিয়ে সকলকে শুভ দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications