Tollywood: আবার লাইট-ক্যামেরা-অ্যাকশন, জট কাটিয়ে ফের পরিচিত ছন্দে স্টুডিওপাড়া
ফের পরিচিত ছন্দে স্টুডিও পাড়া। সকাল থেকেই একাধিক সেটে শ্যুটিং শুরু হয়েছে। লাইট -ক্যামেরা-অ্যাকশন-টেক শট শব্দে মুখরিত হতে শুরু করেছে স্টুডিওপাড়া। কলাকুশলীরা হাজির হয়ে গিয়েছেন নিজেদের সেটে। টেকনিশিয়ানরাও প্রস্তুত।
টেকনিশিয়ান ফেডারেশনের সঙ্গে ডিরেক্টরস গিল্ডের বিরোধের জেরে থমকে গিয়েছিল স্টুডিও পাড়া। দফায় দফায় আলোচনাতেও মেলেনি সমাধান সূত্র। দুপক্ষই নিজেদের অবস্থানে অনড় হয়েছিল দুইপক্ষই। যার জেরে সিরিয়াল, ওয়েবসিরিজ থেকে সিনেমা সব কিছুর শ্যুটিং থমকে গিয়েছিল। শেষে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন দুই পক্ষই।

পরিচালক রাহুল মুখোপাধ্যায় ফেডারেশনের নিয়ম ভেঙে বাংলা টেলি সিরিয়ালের জন্য শ্যুটিং করেছে বলে অভিযোগ উঠেছিল। তারপরেই ফেডারেশন এবং ডিরেক্টরস গিল্ডের যৌথ সিদ্ধান্তেই পরিচালর রাহুল মুখোপাধ্যায়ের উপরে নিশেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু পরে ডিরেক্টরস গিল্ড অবরোধ তুলে নিলেও ফেডারেশন সেকথা জানত না। তারা আগের সিদ্ধান্তেই অন়ড় থাকার সিদ্ধান্ত নেয়।
এদিকে গত শনিবার স্টুডিও পাড়ায় শ্যুটিং করতে এসে দেখেন কোনও টেকনিশিয়ান কাজ করতে আসেননি। সেখানে একে একে অন্য পরিচালকরা আসতে শুরু করেন। দেব-প্রসেনজিৎ-পরমব্রত সকলেই ফেডারেশনের সিদ্ধান্তের তীব্র নিন্দা করেন প্রকাশ্যে। কাজ বন্ধ রাখা একেবারেই ঠিক হচ্ছে না বলে জানান । অন্যদিকে ফেডারেশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তারা কাজে যোগ দেবে না।
তারপরের দিন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বা়ড়িতে বৈঠকে বসেন পরিচালকরা। সেখানে বৈঠকের পর তাঁরা জানান যে পরিচালকরা কাজে যোগ দেবে না। কর্মবিরতির সিদ্ধান্ত জানিয়ে দেন পরিচালকরা। পাল্টা ফেডারেশনের পক্ষ থেকে অভিযোগ করা হয় তাঁরা কোনও ভুল করেনি। কারণ তাঁদের না জানিয়েই ডিরেক্টরস গিল্ড পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। তারা নিজেদের সিদ্ধান্তে অনড় থেকেছেন। কয়েকজন পরিচালকের ষড়যন্ত্রেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছিলেন তাঁরা।
প্রসঙ্গত উল্লেখ্য টেকনিশিয়ান ফেডারেশনের সভাপতি মন্ত্রী স্বরূপ বিশ্বাসের ছেলে অরূপ বিশ্বাস। তিনিই শাসক ঘনিষ্ঠ নেতা হওয়ায় যা ইচ্ছে তাই নিময় জারি করেন বলে অভিযোগ করেছিলেন কয়েকজন পরিচালক। আবার শাসক দলের রাজনীতির দিক দিয়ে দেখতে গেলে সেখানেও প্রভাবশালীরা রয়েছেন। কাজেই এই নিয়ে তুমুল টানাপোড়েন তৈরি হয়েছিল স্টুডিও পাড়ায়।
অবশেষে গতকাল মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন প্রসেনজিৎ-দেবরা। এবং গতকাল বিকেলে এই নিয়ে নবান্নে গিয়েছিলেন তাঁরা। সেখানে গিয়ে তাঁরা দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এবং সেখানে তাঁর হস্তক্ষেপেই কার্যত জট কাজে। সেই মতো বুধবার সকাল থেকেই স্টুডিও পাড়ায় ফের কাজ শুরু হয়ে গিয়েছে। কার্যত সরগরম স্টুডিও পাড়া।












Click it and Unblock the Notifications