আজ পতৌদি পরিবারের খুদে সদস্যর এক বছর পূর্ণ হল, শুভেচ্ছা মাসি,পিসিদের
বলিউডের বিখ্যাত নায়িকা করিনা কাপুর ও অভিনেতা সাইফ আলি খানের দ্বিতীয় পুত্র সন্তান জাহাঙ্গিরের আজ এক বছর পূর্ণ হল। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন পিসি সোহা আলি খান। আজ বেশ খুশির দিন পতৌদি পরিবারে।

মিষ্টি নবাবকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর মা করিনা। সোশ্যালন মিডিয়ায় তৈমুর ও জাহাঙ্গিরের একসঙ্গে হামাগুড়ি দেওয়ার একটি ছবিও পোস্ট করেছনে সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি ক্যাপশানে তাঁর মা করিনা জাহাঙ্গিরের মতো করে লেখেন, 'ভাই, আমার জন্য অপেক্ষা করো, আমার এক বছর হয়ে গেল আজ। বিশ্বটা একসঙ্গে ঘুরে দেখা যাক। অবশ্যই সঙ্গে মা আমাদের সর্বত্র অনুসরণ করবে। শুভ জন্মদিন আমার জেহ বাবা, আমার জীবন, আমার ছেলে।'
তারপর আরও একটি ছবি শেয়ার করেন করিনা। সেখানে খুদে জেহর সঙ্গে দেখা যায় তাঁর পিতা অভিনেতা সেফ আলি খানকে। ক্যাপশনে লেখেন, 'আচ্ছা বাবাও তোমাদের অনুসরণ করবেন।'
পিসি অভিনেত্রী সোহা আলি খানও একটি ভিডিও পোস্ট করেন। সেই সঙ্গে তাঁকে জানিয়েছেন অনেক শুভেচ্ছা। ভাইরাল হয়েছে সেই ভিডিও।
অপরদিকে অভিনেতার বোনও সাবা আলি খানও জাহাঙ্গিরের ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সঙ্গে সেফ আলি খানেরও ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লেখেন, 'আমার জেহ্ জান... এক বছরে পড়ল। ভালবাসা ও আশীর্বাদ নিও। ওকে কি ওর বাবার মতো দেখতে লাগছে?' ভাইরাল হয়েছে সেই ছবি।
শুভচ্ছে জানাতে ভোলেননি বলিউডের অভিনেত্রী মাসি করিশ্মা কপূরও। তিনি খুদেকে কোলে নেওয়া একটা মিষ্টি ছবি শেয়ার করেছনে। সেই সঙ্গে তাঁকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছাও। সেই সঙ্গে অনেক অনুগামীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বড়রা তাঁকে আশীর্বাদ দিয়েছেন। অনেক অনুগামীরা তাঁকে ভালো থাকার ও সুস্থ থাকার বার্তা দিয়েছেন।












Click it and Unblock the Notifications