সইফ আলি খানের জন্মদিনে ফিরে দেখা জনপ্রিয় সিনেমা

সইফ আলি খানের জন্মদিনে ফিরে দেখা জনপ্রিয় সিনেমা

বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে সইফ আলি খান একজন। আজ তাঁর ৫২ তম জন্মদিন। তাঁর স্ত্রী কারিনা কাপুর খান তাকে জন্মদিনে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সইফের মজার ছবি শেয়ার করে কারিনা। একটি মজার ক্যাপশন লিখেছেন, যা শুধু ভক্তরাই নয়, সেলিব্রিটিরাও পছন্দ করছেন। কারিনার এই পোস্টে কমেন্ট করে সাইফকে অভিনন্দন জানাচ্ছেন সবাই। তিনি অনেক সিনেমা অনুগামীদের উপহার দিয়েছেন। তাঁর সুদক্ষ অভিনয় সকলেই পছন্দ থাকেন। তাঁর অভিনীত জনপ্রিয় সিনেমাগুলি কী কী এক নজরে দেখে নিন।

ওমকারা

ওমকারা

বলিউড সিনেমা বলিউড ওমকারা ২০০৬ সালের ২৮ জুলাই মুক্তি পেয়েছিল। ছবিটি উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো নাটক অবলম্বনে তৈরি করা হয়েছিল সিনেমাটি। পরিচালনা করেছিলেন বিশাল ভরদ্বাজ। এখানে অভিনয় করেছিলেন অজয় দেবগন, কারিনা কাপুর খান, সইফ আলি খান, কাঙ্কানা সেন শর্মা, বিবেক ওবেরয়, বিপাশা বসু সহ অন্যান্যরা। এই সিনেমায় সাহিত্য সাইফ আলির খানের অভিনয় মানুষের হৃদয় কেড়েছিল।

 দিল চাহতা হ্যায়

দিল চাহতা হ্যায়

২০০১ সালে ১০ অগাস্ট মাসে মুক্তি পেয়েছিল হিন্দি সিনেমা দিল চাহতা হ্যায়। কমেডি ড্রামা ছবিটিতে অভিনয় করেছিলেন আমির খান, সইফ আলি খান, প্রীতি জিন্টা, অক্ষয় খান্না- সহ অন্যান্যরা। সে সময়ের ছবিটি কিন্তু খুব জনপ্রিয় হয়েছিল। সমীরের ভূমিকায় অভিনয় করেছিলেন সইফ আলি খান।

পরিণীতা

পরিণীতা

২০০৫ সালে ১০ জুন পরিণীতা সিনেমাটি মুক্তি পেয়েছিল। যেখানে অভিনয় করেছিলেন সইফ আলি খান। তাছাড়াও ছিলেন বিদ্যা বালান, সঞ্জয় দত্ত, সব্যসাচী চক্রবর্তী -সহ অন্যান্যরা। প্রদীপ সরকার সিনেমাটির পরিচালনা করেছিলেন। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত এই পরিণীতা নামের গল্প অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লেখা হয়েছিল।

 হম তুম

হম তুম

বলিউড মুভি হম তুম খুব জনপ্রিয় সিনেমা। ২০১৪ সালের ২৮ মে সিনেমাটি মুক্তি পেয়েছিল। এটি একটি কমেডি সিনেমাটি। ছবি পরিচালনা করেছিলেন কুনাল কোহলি। যেখানে অভিনয় করেছেন রানি মুখোপাধ্যায়, সইফ আলী খান সহ অন্যান্যরা এবং এখানে সিনেমাটির প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। এই সিনেমাটিতে রানি আর সাইফের সুন্দর অভিনয় আজও মানুষের মনে গেঁথে আছে।

কাল হো না হো

কাল হো না হো

বলিউড সিনেমা কাল হো না হো বেশ জনপ্রিয় মুভি। সিনেমাটি ২০০৩ সালের ২৮ নভেম্বর মুক্তি পেয়েছিল। এখানে অভিনয় করেছিলেন শাহরুখ খান, সইফ আলি খান, প্রীতি জিন্টা, জয়া বচ্চন প্রমুখরা। সিনেমায় নয়নার প্রেমে পাগল হতে দেখা গেছিল অভিনেতাকে। রোহিত প্যাটেলের ভূমিকায় অভিনয় করেছিলেন সাইফ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+