আজ সুশান্ত সিং রাজপুতের জন্মবার্ষিকী, শর্ট ফিল্ম বানাতে চেয়েছিলেন প্রয়াত অভিনেতা
আজ প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জন্মবার্ষিকী। তিনি নিজে শর্ট ফিল্ম বানাবেন বলে সিন্ধান্ত নিয়েছিলেন। মুম্বইয়ে ফিল্ম সিটিতে একটি ক্যান্টিন করে সেটিই তিনি চালাবেন, তাঁর ওপরেই ছবির গল্প লিখতে চেয়েছিলেন যাতে তিনি অভিনয়ও করবেন বলে ভেবেছিলেন। বেঁচে থাকলে তিনি ৩৬ বছরে পা রাখতেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ভক্তরা।

২০১৫ সালের একটি সাক্ষাত্কারে সুশান্ত জানিয়েছিলেন, 'আমাকে অনেকেই বলেছিলেন আমি ফিল্ম মেকিং কোর্স করতে। কিন্তু আমি বলেছিলাম আমি নিজেই ছবি বানাব। 'আমি মুম্বইতে ফিল্ম সিটিতে একটিক্যান্টিন চালু করব, ক্যামেরা কিনে শর্ট ফিল্ম তৈরি করব।' আমি ফিল্ম সিটিকে ভালোবাসি। ওখান থেকেই শুটিং করাই আমার জন্য ভালো হবে। তিনি শর্ট ফিল্ম শ্যুট করতে পারেন বলে জানিয়েছিলেন। তিনি সিনেমা ছাড়ার পর ফিল্ম সিটিতে একটি ক্যান্টিন শুরু করবেন বলে জানিয়েছিলেন।
২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তের জন্য পর পুলিশ জানিয়েছিল তিনি আত্মহত্যা করেছেন। এখনও মৃত্যু রহস্যের জট কাটেনি, চলছে তদন্ত। তাঁর মৃত্যুর পর রিলিজ হয়েছিল 'দিল বেচারা’ সিনেমাটি।
নতুন বছরের অভিনেতার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিউ ইয়ার শুভেচ্ছা জানানো হয়। পোস্ট করেছিলেন দিদি শ্বেতা। ভাইয়ের তরফ থেকে তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনেতা অভিনয়ের পাশপাশি খুব নাচতেন। ধারাবাহিকে কাজ করতে করতেই সুশান্ত অভিনয় জীবনে পা রাখেন। অভিনেতা সুশান্ত ১৯৮৬ সালের ২১ জানুয়ারি মাসে পাটনায় জন্মগ্রহণ করেছিলেন। নাচে বেশি মন দেওয়ার জন্য পড়াশুনা বেশি করতে পারেননি তিনি।
২০০৮ সালে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত কিস দেশ মে হ্যায় মেরা দিল ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। যেখানে তিনি প্রিত জুনেজার চরিত্রে অভিনয় করেছিলেন। যেটি প্রযোজিত করেছিল বালাজি টেলিফিল্মস।
২০১৩ সালে ২২ শে রিলিজ হয়েছিল কাই পো চে, পরিচালনায় করেছিলেন অভিষেক কাপুর যেটি অভিনেতা সুশান্ত প্রথম সিনেমায় অভিনয় করেন। ছবিটি ব্যাপকভাবে সফল হয়েছিল। দশকরা খুব আনন্দিত হয়েছিল। এখনও তাঁর অনুগামীরা মনে করেন, তিনি সকলের মাঝেই বেঁচে আছেন। ভক্তরা তাঁর মৃত্যুতে গভীর ভাবে শোকাহত হয়েছিলেন।












Click it and Unblock the Notifications