পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিন, স্ত্রী শুভশ্রীর কাছে আজই ভ্যালেন্টাইন্স ডে
বছরের প্রতিটি দিনই কিন্তু ভালোবাসার দিন। এর জন্য কোনও বিশেষ দিনের প্রয়োজন হয় না। তবুও এখন সবাই ১৪ ফেব্রুয়ারিকে ভালোবাসার দিন বা ভ্যালেন্টাইন্স ডে হিসাবে উদযাপন করেন। টলিউডের বিখ্যাত সেলেব জুটি রাজ-শুভশ্রী। তাঁদের কেমিস্টি দেখে কিন্তু অনেকেই হিংসা করেন। প্রেম থেকে সোজা ছাদনাতলা, তারপর আসে ছোট ইউভান। বেশ সুখী দম্পতি তাঁরা।

আজ পরিচালক রাজের জন্মদিন
কিন্তু টলিউডের বিখ্যাত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তিনি আজ সকাল হতেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তার কাছে কিন্তু ১৪ তারিখ ভ্যালেন্টাইন্স ডে নয় ২১শে ফেব্রুয়ারি তার কাছে ভালোবাসার দিন। কারণ আজ বিখ্যাত পরিচালক তথা সাংসদ রাজ চক্রবর্তীর জন্মদিন। আর এই বিশেষ দিনই তার কাছে ভ্যালেন্টাইন্স ডে। আর এই বিশেষ দিনে স্বামী রাজকে ভালোবাসায় ভরালেন স্ত্রী শুভশ্রী। ইন্টারনেটে দিলেন কিছু সুন্দর মুহূর্তের ছবি। যা দেখে অনুগামীরা তাঁদের শুভেচ্ছা জানালেন।

কোন পোশাকে ধরা দিলেন রাজশ্রী
এদিন অভিনেতাকে দেখা গেছে কালো রঙা শার্ট এবং ব্লু ডেনিমে। শুভশ্রী পরেছিল লাল শর্ট ড্রেস। বেশ মানিয়েছিল তাঁদের দু'জনকে। তারকা জুটি কিন্তু রবিবার রাতে আগাম জন্মদিনের সেলিব্রেশনে মেতেছিলেন রাজ-শুভশ্রী। মানামী ঘোষ, ফলক রাশিদ রায়, দেবলীনা কুমাররা বার্থ ডে বয়কে শুভচ্ছে জানিয়েছে।

কোন কোন সিনেমার পরিচালনা করেছেন তিনি
১৯৭৫ সালের ২১ ফেব্রুয়ারি হালিশহরে জন্মগ্রহণ করেন পরিচালক রাজ চক্রবর্তী। তিনি বাংলা চলচ্চিত্রের একজন সফল পরিচালক। তিনি কিন্তু পরিচালক ছাড়াও একজন অভিনেতা।'অভিমান', 'প্রলয়', 'কানামাছি'-র পরিচালনা করেছেন। তিনি শ্রেষ্ঠ পরিচালক হিসাবেও পুরস্কার পেয়েছেন। তিনি 'চিরদিনই তুমি যে আমার', 'লে ছাক্কা','শুত্রু' সিনেমার পরিচালনার জন্য বিশেষ পুরস্কার পেয়েছিলেন। রাজনৈতিক জীবনেও তিনি বেশ সফল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। সেখান থেকে তিনি জিতেছেন। তিনি পরিচালকের পাশপাশি আজ একজন সফল সাংসদও।












Click it and Unblock the Notifications