আরজি কর কাণ্ডের প্রতিবাদে মুখ খুলেছিলেন, অভিনেত্রীকে ধর্ষণ করে খুনের হুমকি সোশ্যাল মিডিয়ায়
আরজি কর হাসপাতালে নারকীয় ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন টলি অভিনেত্রী এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ মিমি চক্রবর্তী। তারপর থেকে একের পর এক হুমকি আসছে তাঁর কাছে। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ধর্ষণ করে খুনের হুমকি দেওয়া হয়েছে।
গত ১৪ অগাস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে রাত দখলের কর্মসূচিতে সামিল হয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেই কর্মসূচিতে সামিল হয়েছিলেন টলি পাড়ার একাধিক তারকা। ঋদ্ধি সেন থেকে শুরু করে অরিন্দম শীল থেকে শুরু করে মধুরিমা চক্রবর্তী, শুভশ্রী, শ্রীলেখা মিত্র, বিদীপ্তা, সুদীপ্তা সকলেই সামিল হয়েছিলেন সেই প্রতিবাদ কর্মসূচিতে। কলকাতা থেকে জেলা সর্বত্র এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন তাঁরা। তার পর থেকে প্রায় প্রতিদিনই টলি পাড়া শিল্পী, তারকা, পরিচালক সকলেই পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছেন।

তারপরেই মিমি চক্রবর্তীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একের পর এক হুমকি মেসেজ আসছে। অভিনেত্রীকে ধর্ষণ করে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। সেই হুমকির স্ক্রিন শট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। মিমি লিখেছেন 'যেখানে আমরা একজন নির্যাতিতা নারীর ন্যায়বিচারের দাবিতে আন্দোলন করছি সেখানে এই ধরনের কিছু মানুষ এখনও রয়েছেন যাঁরা এই সব কথা বলার সাহস পাচ্ছেন।'
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। গোটা রাজ্য। পথে নেমে প্রতিবাদে গলা মিলিয়েছে শহরের তাবর তারকারা। প্রায় প্রতিদিনই শহরের রাস্তায় এই নিয়ে প্রতিবাদে সামিল হচ্ছেন তারকারা। এমনকী শাসক দলের নেতারাও প্রতিবাদে সামিল হচ্ছে। প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ মিমি চক্রবর্তীও সামিল হয়েছিলেন তাকে।
একা মিমি নন এই প্রতিবাদের মিছিলের পর একাধিক তারকাদের নানা রকম হুমকি দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তাঁকে কুভাষা ব্যবহার করে নিশানা করা হচ্ছে। তাই নিয়ে প্রকাশ্যে মুখও খুলেছেন প্রতিবাদীরা। অভিনেত্রী বিদীপ্তাও। একের পর এক প্রতিবাদে সামিল হয়েছিলেন তাঁরা। এভাবে কী করে এখনও আক্রমণ করার সাহস দেখাচ্ছেন নেট পাড়ার একাংশ তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।












Click it and Unblock the Notifications