Tiger 3: টাইগার-৩র ট্রেলর প্রকাশ্যে, কিন্তু সলমনের সঙ্গে প্রমোশনে দেখা যাবে না শাহরুখ খানকে
শাহরুখ খানকে দেখা যাবে না সলমান খানের আপকামিং সিনেমা টাইগার-৩র প্রমোশনে। এমনই খবর প্রকাশ্যে এসেছে। এতোদিন শোনা যাচ্ছিল সলমন খানের টাইগার-৩র প্রমোশনে থাকবেন শাহরুখ খান। সেই খবর শোনার পর থেকে অনুরাগীরা দুই খানকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।
কিন্তু অনুরাগীদের সব উৎসাহে যাকে বলে জল ঢেলে দিয়েছে এই খবর। শোনা যাচ্ছে টাইগার-থ্রির প্রমোশনে কেবল মাত্র দেখা যাবে সলমন খান এবং ইমরান হাসমিকে। ইমরান হাসমি এই ছবিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন। তবে প্রথম পর্যায়ে ক্যাটরিনা কাইফকেও দেখা যাবে প্রচারে।

তবে শাহরুখ খানকেও যাঁরা প্রচারে দেখতে চাইছেন তাঁদের অপেক্ষা করতে হবে সিনেমার মুক্তির দিন পর্যন্ত। ১২ নভেম্বর মুক্তি পেতে চলেছে সলমন খানের সিনেমা। সদ্য মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। তাতেই হই হই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছে শাহরুখ খানকে। অন্যদিকে শাহরুখ খানের পাঠানেও গেস্ট অ্যাপিয়ারেন্সে ছিলেন সলমন খান। তবে সলমন খানের থেকে বেশি শাহরুখ খানকে দেখতে আগ্রহী দর্শক মহল।












Click it and Unblock the Notifications