Krrish 4: এবার পরিচালকের ভূমিকায় হৃতিক স্বয়ং! আনুষ্ঠানিকভাবে ঘোষণা রাকেশ রোশনের

Krrish 4: বেশ কিছুদিন ধরেই জল্পনায় কৃষ ৪। রাকেশ রোশনের পরিচালনায় ফের হৃতিককে দেখার জন্য অপেক্ষায় দর্শক মুখিয়ে ছিল। তবে বছরের পর বছর এই ছবিটি কিছু কারণবশত শুটিং পিছিয়ে যাচ্ছিল।

কিন্তু এবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়, দীর্ঘ ১২ বছরের প্রতিক্ষার অবসান ঘটিয়ে বড়পর্দায় আসতে চলেছে চতুর্থ সিক্যুয়েল। বহুদিন আগেই রাকেশ রোশন (Rakesh Roshan) জানিয়েছেন 'কৃশ ৪'-এর (Krrish 4)কথা। কিন্তু তখনও তোড়জোড় সেভাবে দেখা যায়নি।

hrithik roshan and rakesh roshan

ভারতের চলচ্চিত্রের দুনিয়ায় সুপারহিরো ফ্রাঞ্চাইজির গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় নাম 'কৃশ' (Krrish)। এদিকে গত বছর দুয়েক ধরে শোনা যাচ্ছিল, কৃশ সিক্যুয়েলের পরিচালকের আসনে আর দেখা যাবে না রাকেশ রোশন-কে। এমনকি এক সাক্ষাৎকারে এই বক্তব্য স্বীকারও করেন খোদ রাকেশ।

আর এরপরই কোন পরিচালকের হাত ধরে ছবিটি মুক্তি পাবে সেই নিয়ে হয় জলঘোলা। এদিন রাকেশ রোশন আনুষ্ঠানিকভাবে তাঁর ছেলে এবং সুপারস্টার হৃতিক রোশনের (Hrithik Roshan) হাতে কৃশের দায়িত্ব তুলে দেন। অর্থাৎ কৃশ ৪ ছবির পরিচালক হিসেবে থাকছেন খোদ হৃতিক (Hrithik Roshan himself is the director of Krrish 4)।

সম্প্রতি, সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে পরিচালক রাকেশ রোশন গর্ব প্রকাশ করে লেখেন, " ডুগ্গু ২৫ বছর আগে আমি তোমাকে অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম। আজ আবার আমি ২৫ বছর পর দুই চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়া এবং তোমাকে পরিচালক হিসেবে লঞ্চ করছি #কশ ৪ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শুভকামনা এবং আশীর্বাদ সহ এই নতুন অবতারে তোমাদের সকলের সাফল্য কামনা করছি!।"

একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে রাকেশ বলেন, "আদির মতো কাউকে কৃষ ৪-এর প্রযোজক হিসেবে দেখে আমার খুব আনন্দ হয়। তিনিই সেই ব্যক্তি যিনি হৃতিককে পরিচালকের আসনে বসতে রাজি করান। আদি এবং যশ রাজ ফিল্মসের কাছে এই ছবিটি তৈরি করার জ্ঞান, বোধগম্যতা এবং প্রযুক্তিগত শক্তি রয়েছে।" তিনি আরও জানান, আদিত্য ও হৃতিক যৌথভাবে কৃশ ৪ কে এক আলাদা মাত্রা দেবে। যা ভারতীয় দর্শকরা আগে কখনও চাক্ষুষ করেনি। ২০২৬ এর প্রারম্ভে কৃষ ৪ মুক্তি পেতে চলেছে।

Take a Poll

প্রসঙ্গত, 'কোই মিল গ্যায়া' প্রায় ২২ বছর আগে ২০০৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই ছবি। যা তখন ভক্তদের প্রচুর ভালবাসা ও প্রশংসা কুড়িয়ে ছিল। বিশেষত শিশুদের বেশ মনে ধরেছিল এই ছবি। মুক্তির। এটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। এরপর গঙ্গা দিয় অনেক জল বয়ে গিয়েছে। কোই মিল গ্যায়া ছবির পরের অংশ হিসেবে কৃষ ও তার ৩ টি ভাগ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। যা হৃতিকের বাবা রাকেশ রোশন পরিচালনা করেছিলেন। তবে কল্পবিজ্ঞানমূলক ফ্যান্টাসি ছবি এই 'কৃশ ৪'-এ আবারও মূল চরিত্রে দেখা যাবে হৃতিককে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+