এবার জুটি বাঁধছেন সারা-ভিকি, এইদিনে মুক্তি পাবে আসন্ন ছবিটি

বর্তমানে সারা আলি খান ও ভিকি কৌশল নতুন সিনেমার জন্য খবরে রয়েছেন। এবার একসঙ্গে জুটি দেখা যাবে ভিকি ও সারাকে। এই খবরে খুশি হয়েছেন অনুগামীরা। জানা গিয়েছে, সারা ও ভিকির আসন্ন সিনেমাটি রোমান্টিক, কমেডি ঘরানোর ছবি হবে। তবে এখনো কিন্তু সিনেমার নাম ঘোষনা করা হয়নি।

এই প্রথমবার বড়পর্দায় জুটি বাধছেন সারা আলী খানের সঙ্গে ভিকি কৌশল। অনেক আগেই কিন্তু সিনেমা শুটিং শেষ হয়ে গেছে। ছবিটি কবে মুক্তি পাবে তা কিন্তু জানা গিয়েছে। ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে পোস্ট করলেন, আসন্ন সিনেমা সংক্রান্ত সমস্ত তথ্য। তিনি জানা, ভিকি কৌশল, সারা আলি খান, ২ জুন মুক্তি, প্রযোজক দীনেশ বিজন, সারা আলি খান অভিনীত ছবির নাম ঘোষণা করা হবে। ১৬ই মে ভিকি কৌশলের জন্মদিনের দিন, পরিচালক, লক্ষ্মণ উতেকর।

এবার জুটি বাঁধছেন সারা-ভিকি!


এই ছবির শুটিং শেষ করে সারা আলি খান ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছিলেন, তিনি জানিয়েছিলেন, আমি বিশ্বাস করতে পারছি না ইতিমধ্যেই শেষ হয়ে গেছে! ধন্যবাদ লক্ষণ স্যার আমাকে সময় দেওয়ার জন্য। সমস্ত নির্দেশনা, ধৈর্য এবং সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ। সবসময় এতটা বোঝার জন্য এবং সবসময় আমাকে আরও ভাল করার জন্য চাপ দেওয়ার জন্য ধন্যবাদ। এবং আরও ভাল। পাঞ্জাবি গান ও বনফায়ার আনন্দের সঙ্গে উপভোগ করেছি। সকালের ড্রাইভ ও প্রচুর পরিমাণে চা খেয়েছি। এটি আমার জীবনে এতটা স্মরণীয় করে রাখার জন্য আপনাকে ধন্যবাদ।'

অপরদিকে,অভিনেতা সুশান্ত সিং রাজপুরের জীবনের সবথেকে সফল ছবিগুলির মধ্যে একটি হল 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। বক্স অফিসে খুব সফলতা অর্জন করেছিল ছবিটি। ১২ মে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। হিন্দির পাশাপাশি এবার তামিল, তেলেগু ভাষাতেও মুক্তি পাবে ছবিটি। চেহারায় এক বিন্দু মিল না থাকা সত্ত্বেও মহেন্দ্র সিং ধোনির বায়োপিক মুগ্ধ করেছিল সকলকে। ছবিটি নিয়ে উৎসাহের শেষ ছিল না অনুগামীদের।

ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। তার জীবনের উত্থান পতন নিয়েই তৈরি হয়েছে এই ছবির গল্প। সিলভার স্কিনে এই ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে। স্পোর্টস ড্রামা ভিত্তিক ছবি এটি। ধোনির জীবনের শুরু থেকে তার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাকে তুলে ধরা হবে এই ছবির মাধ্যমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+