Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Manoj Kumar: কীভাবে হরিকৃষ্ণ গিরি গোস্বামী ‘ভারত কুমার’,‘মনোজ কুমার’ হয়ে উঠেছিলেন, জানেন?

বলিউডে ফের শোকের ছায়া! বলিউডের কিংবদন্তি অভিনেতা ও পরিচালক মনোজ কুমার প্রয়াত। শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকাহত ভক্ত থেকে তাঁর পরিবার।

৮৭ বছর বয়সে বার্ধক্যজনিত শারীরিক সমস্যার কারণেই মৃত্যু হয় এই কিংবদন্তির। কীভাবে হরিকৃষ্ণ গিরি গোস্বামী থেকে ভারত কুমার হয়ে উঠেছিলেন তিনি, জানুন।

Manoj Kumar


মনোজ কুমারের আসল নাম কী

মনোজ কুমারের আসল নাম হরিকৃষ্ণ গিরি গোস্বামী। ১৯৩৭ সালে ২৪ জুলাই তিনি ভারতের অ্যাবটাবাদে, যা বর্তমানে পাকিস্তান জন্মগ্রহণ করেছিলেন। ১৯৪৯ সালে 'শবনম’ সিনেমায় দিলীপ কুমারের চরিত্রটি তাঁর ভালো লাগে। আর সেখান থেকে অনুপ্রানিত হয়েই তিনি মনোজ কুমার নামটি নেন। তিনি ১৯৫৭ সালে সিনেমা জগতে পা রাখেন। ফ্যাশন সিনেমা দিয়ে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন। ১৯৬২ সালে 'হরিয়ালি অউর রাস্তা’ দিয়েই তাঁর জীবনে সাফল্য আসে।

দর্শকদের মন জেতেন

তারপর ১৯৬৪ সালে 'কৌন থি’, ১৯৬৫ সালে হিমালয় কি গদমে তিনি সাফল্যের শীর্ষে পৌঁছে যান। তাঁর সিনেমা দর্শকের মন মাতিয়ে দিয়েছে। তবে এখানেই শেষ নয়, সেই কারণে তিনি কিন্তু অনেক পুরষ্কারও জিতেছিলেন। আর এই সাফল্যের স্বাদ কিন্তু তাকে কেরিয়ারে আরও এগিয়ে যাওয়াকে বাড়িয়ে দিয়ে ছিল।

কোন কোন সিনেমা করেন

১৯৬৫ সালে ভগত সিংয়ের জীবনের উপর ভিত্তি করে তৈরি ছবি 'শহীদ’ দারুনভাবে হিট হয় সেই সময়। তাছাড়াও ১৯৬৭ সালে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 'জয় জওয়ান’, 'জয় কিষাণ’ স্লোগান দ্বারা অনুপ্রাণিত 'উপকার’ ছবিটি করে সাফল্য পান তিনি। যা কিন্তু ভারত কুমার হতে তাকে অনেকটাই সাহায্য করেছিল। পরিচালক তাঁর কাজের জন্য 'ভারত কুমার' উপাধিও অর্জন করেছিলেন। ১৯৭০ সালে 'পুরব অউর পশ্চিম’, ১৯৭৪ সালে 'রোটি, কাপড়া অউর মাকান’, ১৯৮১ সালে 'ক্রান্তি’ সিনেমাগুলিতে তিনি যেভাবে পরিচালনা ও অভিনয় করেছিলেন, তা দেখার মতো ছিল। এই ছবিগুলির প্রশংসা আজ করেন সিনেমা প্রেমীরা।

কীভাবে ভারত কুমার নামটি সার্থক হয়

ভারত কুমার নামটি মনোজ কুমারের জীবনে খুব সার্থক নাম ছিল। যা সামাজিক ও দেশাত্মবোধক বার্তার সুন্দর মিশ্রণ ঘটাতে সাহায্য করে। তাঁর পরিচালিত বেশ কয়েকটি সিনেমাতে তাঁর চরিত্রগুলোর নাম দেওয়া হয়েছিল। ১৯৭০ সালে 'পুরব অউর পশ্চিম’, ১৯৭৪ সালে 'রোটি, কাপড়া অউর মাকান’, ক্লার্ক-সহ আর বেশ কিছু বলিউড সিনেমা।

Take a Poll

কী কী পুরষ্কারে সম্মানিত হন

১৯৯২ সালে পদ্মশ্রী, ২০১৫ সালে দাদা সাহেব ফালকে পুরষ্কারে সম্মানিত হন মনোজ কুমার। মনোজ কুমার তাঁর সিনেমার মধ্য দিয়েই বছরের পর বছর বেঁচে থাকবেন। তাঁর মৃত্যুতে একটি যুগের পরিসমাপ্তি। ভারত কুমারের সিনেমার প্রতি অগাধ ভালোবাসাই অনুগামীদের মনে সারাজীবন বাঁচিয়ে রাখবেন। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা বলিউড থেকে অনুগামীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+