ভাইবোন থেকে প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন এই বলি তারকারা

ভাইবোন থেকে প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন এই বলি তারকারা

টেলিভিশন থেকে সিনেমা সেখানে যে শিল্পীরা অভিনয় করেন তাঁরা জীবনে নানান চরিত্রে অভিনয় করে অনুগামীদের খুশি করেন। বলিউডে এমন অনেক তারকারা আছেন যারা জীবনে কখনো ভাইবোনের অভিনয় করেছেন এক নায়কের সঙ্গে সেই অভিনেতার সঙ্গেই হয়তো পরের সিনেমায় প্রেমিকা বা স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। জেনে নিন সেই তালিকায় কোন কোন তারকার নাম রয়েছে।


রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়া

রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডের জনপ্রিয় তারকা হলেন রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়া। এক নামেই তাদের সকলে চেনেন। রণবীর সিং এবং প্রিয়াঙ্কা চোপড়া 'গুন্ডে' ছবিতে একে অপরের সঙ্গে চুটিয়ে রোম্যান্স করেছিলেন। আবার এই জুটি জোয়া আখতারের 'দিল ধড়কনে দো'-তে ভাই এবং বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০১৫ সালে, রণবীর-প্রিয়াঙ্কা 'বাজিরাও-মাস্তানি' ছবিতেও স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন।

ঐশ্বরিয়া রাই ও শাহরুখ খান

ঐশ্বরিয়া রাই ও শাহরুখ খান

এই দুই তারকাকে চেনেন না, এমন মানুষ আছেন বলে মনে করা হয়। সুপারহিট ছবি 'দেবদাস'-এ শাহরুখ খান এবং ঐশ্বরিয়া রাই একে অপরের প্রেমের চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর 'জোশ' ছবিতে ভাই-বোনের ভূমিকায় দেখা যায় দুজনকেই।মোহাব্বতেঁ' এবং 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এ জুটি হিসেবে দুজনের রসায়ন ভক্তদের মন জয় করেছিল।

দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম

দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম

'দেশি বয়েজ' ছবিতে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামের অনস্ক্রিন রোম্যান্স দেখে ছিলেন সবাই। এরপর 'রেস ২'-এ দুজনকেই ভাই-বোনের ভূমিকায় দেখা গেছে। যা দেখে অবাক হয়েছিলেন অনেকেই।

 দীপিকা ও অর্জুন রামপাল

দীপিকা ও অর্জুন রামপাল

'ওম শান্তি ওম' ছবিতে অর্জুন রামপালের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। এরপর 'হাউসফুল' ছবিতে একসঙ্গে দেখা যায় দুজনকে। এই ছবিতে ভাই-বোনের ভূমিকায় অভিনয় করেছেন দুজনেই।

 তুষার কাপুর ও কারিনা কাপুর

তুষার কাপুর ও কারিনা কাপুর

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন কারিনা কাপুর এবং অভিনেতা হলেন তুষার কাপুর। তাঁরা একসঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছেন। তাদের একসঙ্গে প্রথম ছবি 'জিনা সিরফ মেরে লিয়ে'-তে দম্পতি হিসাবে দেখা গিয়েছিল। এছাড়াও তারা 'মুঝে কুছ কেহনা হ্যায়' ছবিতে স্বামী ও স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। আবার 'গোলমাল ২' সিনেমায় তারা ভাই-বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন।

 জুহি চাওলা ও অক্ষয় কুমার

জুহি চাওলা ও অক্ষয় কুমার

মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি' সিনেমায় তাদের একে অপরের সঙ্গে ভালোবাসার সম্পর্কে দেখা গেছে। অপরদিকে 'এক রিশতা' ছবিতে জুহি চাওলা ও অক্ষয় কুমার ভাই-বোনের ভূমিকায় অভিনয় করতেও দেখা গেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+