বক্সঅফিসে সাফল্য লাভ করতে না পারলে চলতি বছরে ওটিটিতে বাজিমাত করল এই বলি সিনেমাগুলি
বক্সঅফিসে সাফল্য লাভ করতে না পারলে চলতি বছরে ওটিটিতে বাজিমাত করল এই বলি সিনেমাগুলি
২০২২ সালটি ভারতীয় সিনেমা জগতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। দক্ষিণ ভারতের ছবিগুলি উত্তর ভারতের বাসিন্দারা বেশি পছন্দ করেছিলেন। যেখানে বলিউডের অনেক ছবি ব্যর্থ হতে দেখা গেছে। শুধু তাই নয়, এ বছর অক্ষয় কুমারের দুটি ছবিও বক্স অফিসে ফ্লপ হয়েছে। সেই সঙ্গে অনেক সিরিয়াল প্রেমী হিন্দি অনেক সিনেমা বয়কট করার কথাও বলেছিলেন। এই বছরেই এমন অনেক সিনেমা মুক্তি পেয়েছিল যেগুলি বক্স অফিসে তেমনভাবে সাফল্য অর্জন করতে পারেনি তবে সেগুলোই ওটিটি প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। দেখুন সেই তালিকায় কোন কোন সিনেমার নাম রয়েছে।

জোয়েসভাই জোরদার
এই বলিউড সিনেমাটিতে অভিনয় করেছিলেন জনপ্রিয় ও বিখ্যাত অভিনেতা রণবীর সিং। ৮৬ কোটি টাকা খরচ করে এই ছবিটি তৈরি করা হয়েছিল। কিন্তু বক্স অফিসে সিনেমাটি তেমনভাবে সাফল্য লাভ করতে পারেনি। ৮৬ কোটি টাকার অর্ধেকও তারা তুলতে পারেননি। সিনেমাটি করোনা মহামারীর কারণে মুক্তি পেতে বেশ কিছু সময় দেরি হয়েছিল। তবে সিনেমাটি বক্স অফিসে সাফল্য অর্জন করতে না পারলেও অ্যামাজন প্রাইমে সিনেমাটি মুক্তি পাওয়ার পর অনুগামীরা খুব প্রশংসা করেছিলেন।

জার্সি
জার্সি সিনেমাটি তেলেগু ছবির রিমেক। সিনেমাটিতে অভিনয় করেছিলেন বলিউডের জনপ্রিয় ও কিউট অভিনেতা শাহিদ কাপুর। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর সেভাবে সাফল্য অর্জন করতে পারেননি। ক্রিকেটারের ভূমিকায় দেখা মিলেছিল 'কবীর সিংহ' অভিনেতা শাহিদ কাপুরকে। তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন মৃণাল ঠাকুর। স্পোর্টস ড্রামা সিনেমাটি চলতি বছরের ২২ এপ্রিল মুক্তি পেয়েছিল। বক্স অফিসে সাফল্য লাভ করতে না পারলে ডিজনি + হটস্টারে চূড়ান্ত সাফল্য লাভ করেছিল সিনেমাটি।

লাল সিং চাড্ডা
লাল সিং চাড্ডা বক্স অফিসে বাজিমাত করতে না পারলে নেটফ্লিক্সে কাঁপিয়ে দিয়েছে। এই সিনেমায় অভিনয় করেছিলেন আমির খান। অভিনেতার সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল করিনা কাপুর খান। সিনেমাটি মুক্তি পাওয়ার পর আমির খানের সোশ্যাল মিডিয়ায় কিছু মন্তব্যের জন্য তাঁকে অনুগামীদের কাছে ট্রোলডও হতে হয়েছিল। ওটিটিতে সিনেমাটি দেখতে বেশী পছন্দ করেছেন অনুগামীরা।

শামসেরা
অসাধারণ লুক নিয়ে শামসেরায় অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর । তবে তিনি শুধু একা নন, তার সঙ্গে দুর্দান্ত লুকে দেখা গিয়েছিল অভিনেতা সঞ্জয় দত্তকেও। তাদের লুকের জন্য অনুগামীদের থেকে যথেষ্ট প্রশংসিত হয়েছিলেন তারা। তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে তেমন ভাবে সাফল্য লাভ করতে পারেনি। তবে বাজিমাত করেছিল অ্যামাজন প্রাইম ভিডিওতে। সিনেমাটি ওটিটিতে মুক্তি পাওয়ার পর সিনেমাপ্রেমীরা বুঝতেই পারছিলেন না যে সিনেমাটি কিভাবে বক্স অফিসে সাফল্য লাভ করতে পারল না।

দোবারা
পাভেল গুলাটি ও তাপসী পান্নু অভিনীত সিনেমা দোবারা চলতি বছরের বক্স অফিসে সাফল্য লাভ করতে পারেনি। তবে সিনেমাটি সমালোচকদের থেকে ভালো প্রশংসা পেয়েছিল কিন্তু সোশ্যাল মিডিয়ায় সিনেমাটি বয়কট করার জন্য আওয়াজ তুলে ছিল নেট নাগরিকরা। সিনেমাটি পরে নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হয়। সেখানে কিন্তু দারুণ সাফল্য লাভ করেছিল। রহস্য মাখা সিনেমাটি ওটিটিতে চূড়ান্ত বাজিমাত করেছিল। কলাকুশলীদের প্রশংসা করেছিলেন অনুগামীরা।












Click it and Unblock the Notifications