ডিসেম্বরেই সিনেপ্রেমীদের জন্য অপেক্ষা করছে ধামাকা, মুক্তি পাচ্ছে এই বলিউড সিনেমাগুলি
দেখতে দেখতে কেটে যাচ্ছে আরও একটা বছর। চলতি বছরের শেষ মাস পড়তে আর বেশিদিন বাকি নেই। আর এই মাসেই মুক্তি পেতে চলেছে বলিউডের এই সিনেমাগুলি। যার অপেক্ষায় বহুদিন ধরে অপেক্ষা করছেন নেটিজেনরা।
বছরের শেষে তাবড় অভিনেতা, অভিনেত্রীদের হিট সিনেমা দেখার মজাই যেন আলাদা। ক্রিসমাসের ছুটির আগেই আপনি বন্ধুদের সঙ্গে এই সিনেমাগুলি দেখতে পারেন। জানুন কোন কোন সিনেমা মুক্তি পেতে চলেছে।

পুষ্পা ২ দ্য রুল:
২০১৯ সালে বক্সঅফিসে ঝড় তুলেছিল পুষ্পা। সেই সিনেমার সিক্যুয়েল ধরেই এবার মুক্তি পেতে চলেছে পুষ্পা ২। এই বছর বক্স অফিসে যে ঝড় তুলবে, তা নিয়ে আশাবাদী সকলে। এই সিনেমাতেও কিন্তু অভিনয় করবেন বিখ্যাত অভিনেতা আল্লু অর্জুন। ডিসেম্বর মাসের ৫ তারিখ মুক্তি পাচ্ছে অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা অভিনীত ছবি 'পুষ্পা ২'। সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেটিজেনরা।
বনবাস:
বলিউডের আসন্ন সিনেমা বনবাস। যা দেখার জন্য অপেক্ষা করছেন অনুগামীরা। ডিসেম্বর মাসের ২০ তারিখ মুক্তি পেতে চলেছে এই ছবিটি। এই সিনেমায় অভিনয় করে সকলের মন জয় করতে আসছেন উৎকর্ষ শর্মা, সিমরত কৌর, নানা পাটেকর, রাজপাল যাদব-সহ অনেকে। পরিবারের সঙ্গে আপনিও এই সিনেমাটি উপভোগ করতে পারবেন।
মুফাসা:
বলিউড অভিনেতা শাহরুখ খান মুফাসা: দ্য লায়ন কিং'-এর হিন্দি সংস্করণে 'মুফাসা'- এর চরিত্রে কণ্ঠ দিয়েছেন তা আমরা সকলেই জানি। কারণ সিনেমা ট্রেলার বেরোতেই তার আভাস পাওয়া গেছে। ২০১৯ সালের 'দ্য লায়ন কিং'-য়ের সিক্যুয়েল এটি। ডিসেম্বর মাসে ২০ তারিখ মুক্তি পাবে ছবিটি। সিনেমাটি হিন্দি সংস্করণে কিংখানের বড় ছেলে আরিয়ান খান ভয়েস দিয়েছেন 'সিম্বা'-এর। তরুণ 'মুফাসা'-এর কণ্ঠে ভয়েস দিয়েছেন আব্রাম খান। সিনেমাটি ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে বলে জানা গিয়েছে। সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুগামীরা।
বেবি জন:
ডিসেম্বর মাসে অনুগামীদের জন্য অপেক্ষা করছে বড় ধামাকা। মুক্তি পেতে চলেছে বেবি জন। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাটলি। এই সিনেমায় অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, কীর্তি সুরেশ, ওয়ামিকা গাব্বি- সহ সকলে। এটি তামিল সিনেমা থেরির রিমেক। ছবিটি ডিসেম্বর মাসের ২৫ তারিখ, মানে বড়দিনের দিন মুক্তি পেতে চলেছে। যদি আপনি অ্যাকশন ভিত্তিক সিনেমা দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই এই সিনেমাটি দেখতে যাবেন আপনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications