শাহরুখ খান থেকে দীপিকা পাড়ুকোন, বলিউডের এই তারকাদের ম্যানেজার রয়েছে

শাহরুখ খান থেকে দীপিকা পাড়ুকোন, বলিউডের এই তারকাদের ম্যানেজার রয়েছে

বলিউড ইন্ডাস্ট্রিতে একজন ম্যানেজারের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলিউড বাদশাহ শাহরুখ খান তাঁর অভিনয় জীবনে এতটাই ব্যস্ত থাকেন যে তাঁর পারিপার্শ্বিক যে প্রোজেক্ট বা কাজগুলি রয়েছে সেগুলো সামলাতে ম্যানেজারের প্রয়োজন বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। তাই তাঁকে ম্যানেজার নিয়োগ করতে হয়। এক্ষেত্রে ম্যানেজারের বেতনও বেশ মোটা অঙ্কের হয়ে থাকে। তবে, শুধুমাত্র শাহরেখ খান একা নন, এমন অনেক তারকাই আছেন যাদের ম্যানেজার রয়েছে। ফিল্ম স্টারদের ম্যানেজাররা তাঁদের মিটিংয়ের উপর ভিত্তি করে তাঁদের পুরো ভ্রমণপথের পরিকল্পনা করেন। এ জন্য তাঁদের লাখ লাখ টাকা বেতন দেওয়া হয়। এমন কয়েকজন ম্যানেজারের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি

শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি

শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি। তিনি বলিউড তারকার কাজের সবকিছু আগে থেকে দেখে নেন। একটি প্রোজেক্ট বা অন্য কাজের জন্য দেখা করতে তারকার আগে অবশ্যই তাঁর ম্যানেজারের সঙ্গে দেখা করে কথা বলতে হয়।

প্রিয়াঙ্কা চোপড়ার ম্যানেজার অঞ্জুলা আচার্য

প্রিয়াঙ্কা চোপড়ার ম্যানেজার অঞ্জুলা আচার্য

অঞ্জুলা আচার্য হলেন প্রিয়াঙ্কা চোপড়ার ম্যানেজার।তিনি দেশি গার্লের বলিউড থেকে হলিউড পর্যন্ত সব কাজের সাক্ষী।

 অক্ষয়ের ম্যানেজার জেনোবিয়া খোলা

অক্ষয়ের ম্যানেজার জেনোবিয়া খোলা

বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যস্ততম সেলিব্রিটি হিসেবে গণ্য করা হয়। সে সবসময় কিছু না কিছু করছে। বছরে ৪ থেকে ৫ টি ছবিতে অভিনয় করেন তিনি। জেনোবিয়া খোলা হলেন অক্ষয়ের ম্যানেজার, যিনি অভিনেতার ব্যস্ত সিডিউলের সামলান।

 অনুষ্কা শর্মার ম্যানেজার রিতিকা নাগপাল

অনুষ্কা শর্মার ম্যানেজার রিতিকা নাগপাল

অনুষ্কা শর্মার ম্যানেজার হলেন রিতিকা নাগপাল। তাঁদের দুজনের মধ্যেও একটা দৃঢ় সম্পর্ক রয়েছে।

 রণবীর সিংয়ের ম্যানেজার সুজান রদ্রিগেস

রণবীর সিংয়ের ম্যানেজার সুজান রদ্রিগেস

রণবীর সিংয়ের ম্যানেজারের দায়িত্বে সামলান সুজান রদ্রিগস। তিনি বহু বছর ধরে রণবীর সিংয়ের সব কাজের দায়িত্বে সামলাচ্ছেন।

অর্জুন কাপুরের ম্যানেজার রুনালি ভগত

অর্জুন কাপুরের ম্যানেজার রুনালি ভগত

বলিউডের জনপ্রিয় অভিনেতা অর্জুন কাপুরের ম্যানেজার রুনালি ভগত। রুনালী গত ৯ বছর ধরে অভিনেতার সব কাজ সামলান।

দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশ

দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশ

গত বছর দীপিকা পাড়ুকোনকেও মাদক সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিল এনসিবি। সেই সময় তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশের নামও খবরে এসেছিল। করিশ্মা বেশ কিছুদিন ধরে দীপিকার সব কাজ সামলাচ্ছিলেন, কিন্তু দীপিকা পাড়ুকোন এখন তাঁকে তাঁর ম্যানেজারের পদ থেকে সরিয়ে দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+