Bollywood: বিজনেস টাইকুনদের বিয়ে করে আজ সুখে সংসার করছেন এই বলি ডিভারা
বলিউড মানেই চাকচিক্যে ভরা এক জগত। আর এখানে বড় বড় সেলিব্রিটিদের একবার দেখার জন্য যেন মুখিয়ে থাকেন অনুগামীরা। তেমনই তাদের খবর জানার জন্য অনেকেই উদগ্রীব হয়ে থাকেন। নিত্যদিন তাঁরা কি করছেন কী খাচ্ছেন ইত্যাদি।
এই বলিউডে এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা আজ সফল নায়িকা। তাদের অর্থের কোনও অভাব নেই, তারপরেও তারাও কিন্তু জীবনে আরও সফলতা চেয়েছেন। এবং বিলাসবহুলভাবে থাকতে চেয়েছেন। তাই তারা স্বামী হিসেবে বেছে নিয়েছেন ব্যবসায়ীদের। কোন কোন বলিউড তারকারা ব্যবসায়ীদের বিয়ে করে সুখে সংসার করছেন।

- এষা দেওল
এষা দেওলকে চেনেন না এমন কোনও অনুগামী আছেন বলে মনে হয় না, হেমা মালিনীর কন্যা এষা দেওল ২০১২ সালে ছোটবেলার বন্ধু ভরত তখতানিকে বিয়ে করেছেন। যিনি একজন হিরে ব্যবসায়ী।
- সোনম কাপুর
সোনম কাপুরের পরিচিতি নিয়ে নতুন করে বলার কিছু নেই। তিনি বলিউড অভিনেত্রী ছাড়াও অভিনেতা অনিল কাপুরের কন্যা। বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে তাঁর। স্টাইটস্টাইল স্টেটমেন্ট থেকে সুন্দর অভিনয় দিয়ে তিনি বরাবরই অনুগামীদের নজর কেড়ে থাকেন। ২০১৮ সালের ৮ মে প্রেমিক ও ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেছেন ডিভা।
- শিল্পা শেঠি
বলিউডের সুন্দরী বলিউডের সুন্দরী অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে শিল্পা শেঠির । ২০০৯ সালে ২২ নভেম্বর বিজনেস টাইকুন রাজ কুন্দ্রাকে বিয়ে করেছেন তিনি, তাঁর একাধিক ব্যবসা রয়েছে।
- জুহি চাওলা
একসময় বলিউডে অভিনয় করে অনুগামীদের বিশেষ নজর আকর্ষণ করেছেন জুহি চাওলা। বক্স অফিসে তিনি এমন অনেক সিনেমা তিনি করেছেন যেগুলি বক্স অফিসের দারুন ভাবে হিট হয়েছে। ১৯৯৫ সালে জুহি মেহতা গ্রুপের মালিক জয় মেহতাকে বিয়ে করেন, বর্তমানে তাঁর দুটি সন্তান রয়েছে।
- রবিনা ট্যান্ডন
অভিনয় থেকে স্টাইল স্টেটমেন্ট দিয়ে বরাবরই অনুগামীদের লাইম লাইট কেড়ে থাকেন রবিনা ট্যান্ডন। বলিউডের শীর্ষ অভিনেত্রীদের মধ্যে নাম রয়েছে অভিনেত্রীর। ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি অনিল থাদানিকে বিয়ে করেছেন তিনি।
- মৌনী রায়
বলিউডের জনপ্রিয় ও সুন্দরী জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে মৌনী রায় একজন। তাঁর সুন্দর অবতার দেখে বরাবরই স্তব্ধ হয়ে যান ভক্তরা। অভিনেত্রী স্বামী সুরজ নাম্বিয়ারকে বিয়ে করেছেন তিনি, যিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।












Click it and Unblock the Notifications