আন্তর্জাতিক নারী দিবসে বাকেট লিস্টে রাখুন এই ৬ নারী কেন্দ্রীক ছবি

আর হাতে গোনা ৪ দিন, তারপরই গোটা বিশ্ব পালন করবে আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়, যা লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নকে উদযাপন করে। এই বছর নারী দিবস শনিবারে পড়েছে। অর্থাৎ তার পরের দিন রবিবার। মানে একেবারে উইকেন্ড কাটানোর সুবর্ণ সুযোগ। অতএব সপ্তাহান্তে নারীদের নানা ক্ষেত্রে অবদানকে স্বীকৃতি দেওয়ার বিশেষ সুযোগ রয়েছে আপনাদের হাতে।

আপনার সপ্তাহান্তকে আরও মজাদার ও অর্থপূর্ণ করতে, আন্তর্জাতিক নারী দিবসে দেখার জন্য বেস্ট ৬টি নারী-কেন্দ্রিক বলিউড সিনেমার কথা বলা হল এই প্রতিবেদনে। এই উইকেন্ডে নারীদের সেই আত্মগাঁথা, জীবন সংঘর্ষের কথা শুনুন তাঁদেরই মুখে।

International Women s Day

১) রকি অর রানি কি প্রেম কাহানি - এই ছবিতে রকি এবং রানির প্রেমকাহিনীর পাশাপাশি নারীর স্বাধীনতা, যৌথ পরিবারের মধ্যে নারীদের অবস্থান এবং বয়স্কদের সামনে তাদের চাপা কণ্ঠস্বরের মতো গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরা হয়েছে। এটি দুই পরিবারের বিপরীত দৃষ্টিভঙ্গি অন্বেষণ করে।

২) থাপ্পড় (২০২০) - অনুভব সিনহা পরিচালিত এই ছবিতে তাপসী পান্নু অমৃতার চরিত্রে অভিনয় করেছেন, যার জীবন এক রাতে পরিবর্তিত হয় যখন তার স্বামী তাকে একটি পার্টিতে সবার সামনে চড় মারে। ছবিটি পারিবারিক হিংসা, ব্যক্তিগত ক্ষমতায়ন এবং অন্যায়ের প্রতিবাদের ভাষা তুলে ধরে।

৩) গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি (২০২২) -
সঞ্জয় লীলা বানসালির এই ছবিতে গাঙ্গুবাই নামে এক নারীর গল্প বলা হয়েছে। যিনি পতিতাবৃত্তি থেকে উঠে এসে আন্ডারওয়ার্ল্ডে ক্ষমতায় পৌঁছান। আলিয়া ভাটের দৃঢ় অভিনয় সিনেমাটিকে বিশেষ করে তুলেছে।

৪) কুইন (২০১৪) - কঙ্গনা রানাওয়াত অভিনীত রানির চরিত্রটি সহজ সরল মেয়ের হঠাৎই পরিস্থিতির সঙ্গে বড় হয়ে ওঠাকে কেন্দ্র করে তৈরি। যখন তার বিয়ে বাতিল হয় এবং সে গোটা বিশ্বকে চেনার জন্য একাই বেড়িয়ে পড়ে, আর তারপরই শুরু হয় অন্য রানির গল্প। এই ছবিটি স্বাধীনতা ও ব্যক্তিগত বিকাশের উদযাপন।

৫) ইংলিশ ভিংলিশ (২০১২) -
শ্রীদেবী অভিনীত এই ছবিতে একজন গৃহিণীর গল্প দেখানো হয়েছে, যিনি ইংরেজি ভাষা শেখেন তার পরিবারে নিজেকে প্রমাণ করার জন্য। এটি আত্মসম্মান এবং নারীর ক্ষমতায়নের এক অনুপ্রেরণামূলক কাহিনী।

৬) জনহিত মে জারি (২০২২) - নুশরত ভারুচ্চা অভিনীত মনকামনা চরিত্রটি একটি কনডম বিক্রেতা হিসেবে তার সামাজিক বাধা ভাঙার যাত্রা শুরু করেন। ছবিটি নিষিদ্ধতা ভাঙার এবং নারীর স্বাধীনতা ও কণ্ঠস্বর খুঁজে পাওয়ার গল্প।

এই সিনেমাগুলোর মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবসে নারীদের অবদান এবং ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে সাধারণ মানুষের কাছে। আর এই সপ্তাহান্তে ঘরের নারীর জন্যে প্রস্তুত রাখুন এই ছবি গুলিই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+