বলিউডের এই তারকারদের মতন হুবহু দেখতে অন্য ব্যক্তিও রয়েছেন, জানেন
বলিউডের এই তারকারদের মতন হুবহু দেখতে অন্য ব্যক্তিও রয়েছেন, জানেন
বলিউড তারকাদের বিষয়ে জানার আগ্রহ প্রায় সকলেরই। তাদের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য মুখিয়ে দেখেন হাজারও অনুগামীরা। তবে অনেক সময় সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভাইরাল হয়, যা দেখে অবাক হতে হয়। যেমন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এই নিত্যনতুন খবরে অবাক হতে হয়। অনুগামীরা বলিউডে এমন অনেক তারকা রয়েছেন, যাদের মতো দেখতে মতই হুবহু মানুষও রয়েছে এই বিশ্বেই। যা হয়ত জানা নেই অনেকের। তবে জেনে নিন এখানে।

অনুষ্কা শর্মা
বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে সকলেই চেনেন। নতুন করে তার পরিচয় দেওয়ার কিছু নেই। তার মতন দেখতে একজন নারী রয়েছেন জানেন। তার নাম জুলিয়া মাইকেলস। যিনি একজন আমেরিকান শিল্পী। তার সঙ্গে অনুষ্কার হুবহু মিল রয়েছে। দেখে অবাক হন অনেকেই। যদিও এটি সম্পর্কে জেনে অভিনেত্রী নিজেও চুপ থাকতে পারেননি। তিনিও বাধ্য হয়ে টুইট করেছেন এবং অবাক হয়েছেন সেটিও তিনি জানিয়েছেন।

আলিয়া ভাট
রণবীর পত্নী আলিয়া ভাটের প্রতি কৌতুহল প্রায় সকলের। তাছাড়াও বলি ডিভার সুদক্ষ অভিনয়ের জেরেই তিনি আজ নেটিজেনদের মনে নিজের জায়গা করে নিয়েছেন। জানেন তার মতন দেখতে একজন মহিলা রয়েছেন। যা দেখে অবাক হয়েছেন অনেকেই। যা ইন্টারনেটে ভাইরাল পর্যন্ত হয়েছিল। শুধু তাই নয় গালি বয় সিনেমা থেকে তিনি আলিয়ার নানান বক্তব্য নকল করেও দেখিয়েছেন বলে শোনা যায়।

রণবীর সিং
বলিউড অভিনেতা রণবীর সিং বেশ জনপ্রিয় এবং বিখ্যাত অভিনেতা। তার সুদক্ষ অভিনয় জেরেই তিনি সকল মানুষের মনে নিজের স্থান করে নিয়েছেন। তার ফ্যানের সংখ্যা অনেক। তারই মতন দেখতে একজন একজনের ছবি শেয়ার করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে রণবীর দীপিকা পাড়ুকোন এর সঙ্গে বেশ সুখেই সংসার করছেন।

প্রিয়াঙ্কা চোপড়া
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে সকলেই চেনেন। তিনি অনেক সুন্দর সুন্দর সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। অভিনেত্রীরা কিন্তু তারই মতন দেখতে একজন মহিলা আছেন। তার চোখের চাউনি, হাসি, কথাবার্তা, সবই প্রিয়াঙ্কা চোপড়ার মতন। এই খবরটি প্রকাশ্যে আসতেই অনেক অনুগামী অবাক হয়েছেন।

টাইগার শ্রফ
বলিউড অভিনেতা টাইগারের চাহিদা নারীদের মনে খুব বেশি। কারণ মহিলারা তাকে খুব পছন্দ করে থাকেন। তার এত সুন্দর ফিগারের জন্য তাকে পছন্দ করেন সবাই। তার মতনই হুবহু দেখতে একজন রয়েছেন। টাইগার শ্রফের মতন সেই ব্যক্তির চোখের চাউনি থেকে চুলের স্টাইলে এবং শরীরের গঠন প্রায় সবই এক। যা দেখে অবাক নেট নাগরিকরা।

দিশা পাটানি
মডেল অভিনেত্রী দিশা পাটানির অনুগামীর সংখ্যা অনেক। বর্তমানে তিনি প্রায় সময়ই লাইম লাইটে থাকেন। অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের মতন দিশা পাটানিও মতন দেখতে একজন মহিলা রয়েছেন। যা দেখে অবাক হয়েছেন অনেকেই। আপনারা দুজনকে পাশাপাশি রাখলে আসল দিশা পাটানিকে তা চিনতেই পারবেন না।

ইমরান হাশমি
পেশোয়ারের একটি ছেলে একদমই ইমরান হাশমির মতন দেখতে। অভিনেতা হাসির মতন ছেলেটিরও হাসি। যা দেখে অনেকেই ভুল করতে পারেন।

এষা গুপ্তা
বিটাউনে এষা গুপ্তার নাম সকলেই জানেন এবং তার জনপ্রিয়তা তুঙ্গে। তিনি প্রায় সময়েই লাইম লাইটে থাকেন। জান্নাত সিনেমার পর তিনি বেশি জনপ্রিয় হতে শুরু করেছিলেন। হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মতন তাকে দেখতে। তাই অভিনেত্রীকে ইন্ডিয়ান অ্যাঞ্জেলিনা জোলি বলে ডাকা হয়।

সলমন খান
বলিউডের দাবাং খান তিনি। তার জনপ্রিয়তা তুঙ্গে। তার সুদক্ষ অভিনয় সকলের নজর কাড়ে। একসময় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয়েছিল যেখানে যা দেখে অবাক হয়েছেন অনেকেই। সেখানে একটা ছেলেকে মোটরবাইক পরপর সাজাতে দেখা যাচ্ছিল, দেখে মনে হচ্ছিল সলমন কাজটি করছেন। ভিডিওটি ভাইরাল হতে অনেক অনুগামীরাই অবাক হয়ে গিয়েছিলেন।

ঐশ্বরিয়া রাই বচ্চন
বলিউডের সুন্দরী অভিনেত্রীদের তালিকায় রয়েছে ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম। মহলাঘা জাবেরি নামে এক ইরানি মডেলকে হুবহু দেখতে ঐশ্বরিয়া রাই বচ্চনের মতন। তার সঙ্গে গ্ল্যামারাস মডেলেরকে পাশাপাশি দাঁড় করালে আপনারা চিনতেই পারবেন না কে ঐশ্বর্য রাই। ইনস্টাগ্রামে মহলাঘা জাবেরির তিন মিলিয়ন এর বেশি অনুসরণকারী সংখ্যা। তিনি সব থেকে বিশ্বের সুন্দরী মহিলা বলে গণ্য করা হয়।

জ্যাকলিন ফার্নান্ডেজ
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন জ্যাকলিন। তিনি অনেক সুপারহিট সিনেমা ভক্তদের উপহার দিয়েছেন। জানেন কি তার মত দেখতে হুবহু একজন মহিলা রয়েছেন। যা দেখে অবাক হয়ে যাবেন আপনিও। হয়তো সেই ব্যক্তিকে জ্যাকলিন ভেবে আপনিও ভুল করতে পারেন।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications