একী বললেন অঙ্কিতা লোখান্ডে! রেগে আগুন সুশান্তের একনিষ্ঠ ভক্তরা
একী বললেন অঙ্কিতা লোখান্ডে! রেগে আগুন সুশান্তের একনিষ্ঠ ভক্তরা
দেখতে দেখতে প্রায় দুই বছর হতে চলল সকলকে কাঁদিয়ে চলে গিয়েছেন সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যু রহস্য যেন আরও বেশিকরে সকলকে নাড়িয়ে দিয়েছে। প্রিয় নায়ক নেই তা মেনেই নিতে পারছেননা তাঁর ফ্যানরা। সকলেই সুশান্তকে ন্যায় দেওয়ার জন্য প্রায় প্রতিদিনই দেশের কোনও না কোনও প্রান্তে বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন। আর সুশান্তের প্রিয় সঙ্গিনী হিসেবে আজও পরিচিত অঙ্কিতা লোখান্ডে। সম্পর্ক শেষ হওয়ার পরেও যেন সুশান্তের ছায়া সঙ্গী হয়ে থেকেছেন তিনি। কিন্তু সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অঙ্কিতা। আর একটি রিয়্যালিটি শোয়ে এসে এমন কী বললেন যে সেই কথায় একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন সুশান্তের ফ্যানেরা!

ভিকি-অঙ্কিতা 'স্মার্ট জোড়ি
সম্প্রতি বয়ফ্রেন্ড ভিকি জৈনের সঙ্গে বিয়ে করেছেন অঙ্কিতা লোখান্ডে। অঙ্কিতা নতুন টিভি শো 'স্মার্ট জোড়ি'-এর জন্য এই মুহূর্তে গসিপের শিরোনামে রয়েছেন। অঙ্কিতার পাশাপাশি এই শোতে দেখা যাবে তার স্বামী ভিকি জৈনকেও। এদিকে, শোটির একটি প্রোমো প্রকাশিত হয়েছে যেখানে অঙ্কিতা স্বামী ভিকি সম্পর্কে কিছু বলেছেন যাতে বেশ রেগে গিয়েছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ভক্তরা।

কে বেশি ভালোবাসে
প্রোমোতে অঙ্কিতা লোখান্ডে সবার সামনে স্বামী ভিকি জৈনের প্রশংসা করছেন। আর সেই ভিডিওতে অঙ্কিতা বলেছেন, প্রতিটি মেয়ের এমন একজন সঙ্গী থাকা উচিত যে আপনাকে প্রতিটি ভাল এবং খারাপ সময়ে সমর্থন করবে। আমার যখন সত্যিই ভিকিকে দরকার ছিল, সে প্রমাণ করেছে যে সে আমার সঙ্গে আছে। ভিকির কারণেই আমি ভালোবাসা বুঝতে পেরেছি। সত্যি বলতে ভিকির মতো আমাকে কেউ ভালোবাসেনি। কিন্তু অঙ্কিতার এই কথা একদমই পছন্দ হয়নি সুশান্তের ফ্যানদের।

সুশান্তকে শ্রদ্ধা
কিছুদিন আগে টেলিভিশনের একটি নামকরা অ্যাওয়ার্ড ফাংশনে সুশান্তকে নাচে গানে শ্রদ্ধা জানিয়েছিলেন তাঁর একসময়ের প্রানপ্রিয়া অঙ্কিতা। সেখানেও সবার সামনে তিনি বলেছিলেন তাঁদের দুজনের ভালোবাসা অটুট বন্ধনে আবদ্ধ হয়ে গেল, স্মৃতিতে ও ভগবানের ঘরে। আর এখানেই চটেছেন সুশান্তের ফ্যানেরা। অঙ্কিতা যখন স্টেজে সকলের সামনে এই কথা বলেছেন তখন তিনি আবার কীকরে বলতে পারেন যে ভিকির মত কেউ তাঁকে ভালোবাসেননি, তবে কি সুশান্তের ভালোবাসা মিথ্যা ছিল? এককথায় অঙ্কিতাকে দ্বিচারী আখ্যাও দিচ্ছেন ফ্যানেরা।

ভক্তদের মন্তব্য
এই ভিডিও সামনে আসতেই বিতর্কের ঝড় বয়ে চলেছে বিনোদনের দুনিয়ায়। ভিডিওটিতে মন্তব্য করে এক ফ্যান লিখেছেন, দুঃখিত কিন্তু সুশান্ত ভাইয়াও তোমাকে খুব ভালোবাসতো কিন্তু তুমি সেকথা উল্লেখ করোনি। আবার অপর এক ইউজার লিখেছেন, আপনি যখন সুশান্তের সঙ্গে ছিলেন তখন আপনি বলতেন যে আপনি নাকি সুশান্তের মতো সঙ্গী কোথাও খুঁজে পাবেন না আর এখন আপনি যখন ভিকিকে পেয়েছেন তখন আপনি সুশান্তের প্রেমকে ভিকির সাথে তুলনা করছেন! অন্য একজন লিখেছেন, অঙ্কিতা জি আপনি কেন বলেছেন যে ভিকির মত আপনাকে কেউ ভালোবাসেননা, সুশান্তও আপনাকে অত্যন্ত ভালোবাসতেন সেকথা ভুলে গেলেন! তবে অঙ্কিতার এই কথায় জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications