টক্করে কেজিএফ-২, ফের পিছিয়ে গেল শাহিদ কাপুরের 'জার্সি'র মুক্তি
টক্করে কেজিএফ-২, ফের পিছিয়ে গেল শাহিদ কাপুরের 'জার্সি'র মুক্তি
একদিকে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দক্ষিণের সিনেমা, অন্যদিকে আগামী একের পর এক আসতে থাকা ছবি। এই জোরা ফলায় বিদ্ধ হচ্ছে বলিউড! অন্তত এমনটাই মত ফিল্ম সমালোচকদের। আর সেই ফলায় নাকি এবার আহত হলেন খোদ শাহিদ কাপুর! এমন কথা এখন শোনা যাচ্ছে বি-টাউনের আনাচে কানাচে। কিন্তু কেন? আসলে শাহিদ কাপুরের বহু প্রতীক্ষিত ছবি 'জার্সি' নিয়ে বড় খবর সামনে এসেছে। ছবিটি আগে আগামী ১৪ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও এখন ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে বলে খবর। বলা হচ্ছে এই ছবির মুক্তির তারিখ পিছিয়ে নিয়ে যাওয়ার কারণ নাকি 'কেজিএফ চ্যাপ্টার ২' ছবির মুক্তি। কিন্তু পুরো ঘটনা কী? একটু জানা যাক।

কবে আসবে জার্সি?
শাহিদ কাপুর অভিনীত 'জার্সি' ছবির মুক্তির দিন ছিল ১৪ এপ্রিল। কিন্তু তা পিছিয়ে দেওয়া হল আরও ৮ দিন। কেজিএফ-২ এর সঙ্গে একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল শাহিদ কাপুর অভিনীত জার্সি। কিন্তু জার্সি দেখতে গেলে দর্শকদের অপেক্ষা করতে হবে আরও আট দিন। ২২ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে শাহিদ কাপুর অভিনীত এই সিনেমা। আর সেই ক্ষেত্রে বলা হচ্ছে কেজিএফ-২ এর সঙ্গে একই দিনে রিলিজ করলে ব্যবসায় ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকত। তা এড়াতেই এই সিদ্ধান্ত মেকারদের।

শাহিদ কাপুরের কামব্যাক
২০১৯ সালে কবির সিং এর পর কামব্যাক করছেন শাহিদ কাপুর। ছবিটি পরিচালনা করছেন গৌতম তিননানুরি। তাঁর মতে, জার্সি তৈরি করার জন্য নিরলস পরিশ্রম করেছেন তাঁরা। তাই জার্সি যাতে সবথেকে বেশি দর্শকের কাছে পৌঁছোয়, সেই চেষ্টাই করছেন পরিচালক, প্রযোজক থেকে শুরু করে গোটা টিম। ১৪ এপ্রিল কেজিএফ-২ এর সঙ্গে একসঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল জার্সির। কিন্তু কেজিএফ-২ এর দুর্দান্ত অগ্রিম বুকিং এর কারণে পিছিয়ে দেওয়া হয়েছে জার্সি মুক্তির তারিখ।

জার্সির কলাকুশলী
ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করছেন শাহিদ কাপুর,মৃণাল ঠাকুর, পঙ্কজ কাপুর। জার্সি ছবিটি প্রথমে ২০২১ সালে ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ওমিক্রন এর কারণে তা সম্ভব হয়নি। পরে ১৪ এপ্রিল ছবি মুক্তির দিন ঠিক করা হলেও, ফের পিছোনো হয়েছে মুক্তি।

'জার্সি'র হিন্দি রিমেক
জানা গিয়েছে, জার্সি ছবিটি আসলে একটি তেলেগু ব্লকবাস্টারের হিন্দি রিমেক। ২০১৯ সালে সেই ছবি মুক্তি পেয়েছিল। ছবির নামেও কোনও বদল ঘটানো হয়নি৷ 'জার্সি' প্রযোজনা করেছেন দিল রাজু, এস নাগা ভামসি এবং আমন গিল।
করোনা আবহে প্রেক্ষাগৃহ বন্ধ থাকার জন্যই এতদিন একাধিক ছবি মুক্তি আটকে ছিল। পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হওয়ার পর প্রেক্ষাগৃহগুলো খুলতে শুরু করেছে। তাই ধীরে ধীরে মুক্তি পাচ্ছে একাধিক ছবি। জানা গিয়েছে, কেজিএফ-২ ছবিটি অগ্রিম বুকিং চলছে। গোটা দেশে বহু বুকিং হয়েছে ছবিটি র। ছবি মুক্তির আগেই এই জনপ্রিয়তা জার্সির মুক্তির দিন পেছানোর অন্যতম কারণ হিসেবে মনে করছেন অনেকেই।












Click it and Unblock the Notifications