Allu Arjun: চাপ বাড়ছে কি আল্লু অর্জুনের? থিয়েটারের পাল্টা চিঠির জবাব প্রকাশ্যে আনল পুলিশ
Allu Arjun: আল্লু অর্জুন সম্প্রতি শুধুমাত্র তার সর্বশেষ মেগা-ব্লকবাস্টার ফিল্ম পুষ্পা ২- এর জন্যই নয়, হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ারের জন্য যে দুর্ঘটনা ঘটেছিল সেই জন্যেও খবরের শিরোনামে উঠে এসেছেন। পুষ্পা ২-এর বিরাট সাফল্যের জন্য মানুষ তো অভিনেতার চর্চা করছেনই, একই সাথে ঘটে যাওয়া পদপিষ্টের ঘটনা নিয়েও কথা হচ্ছে অনেক।
এমনকি এই ঘটনার জন্যে এক রাত জেলেও কাটিয়ে এসেছেন আল্লু অর্জুন। আর এবার ফের একবার তাঁকে চাপে ফেলার ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। এমনই এক চিঠি সামনে এনে ঝড় তুলে দিয়েছে হায়দরাবাদ পুলিশ।

সম্প্রতি অভিনেতার গ্রেফতারের দিন সন্ধ্যা থিয়েটারের পক্ষ থেকে এক চিঠি প্রকাশ্যে আনা হয়। যে চিঠি ছিল গত ২ ডিসেম্বরের। যেখানে থিয়েটারের কর্মকর্তারা পুলিশের কাছে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা চেয়ে চিঠিতে আবেদন করেছিলেন। তারা জানিয়েছিলেন, যে ৪ ডিসেম্বর 'পুষ্পা ২: দ্য রুল' সিনেমার প্রিমিয়ারের জন্যে ছবির সকল কাস্ট উপস্থিত থাকবেন।
অভিনেতা আল্লু অর্জুন, অভিনেত্রী রশ্মিকা মান্দানা তারাও থাকবেন। থাকবে গোটা টিম। তাই অতিরিক্ত ভিড় সামলানোর জন্যে প্রয়োজন অতিরিক্ত পুলিশ প্রশাসন।
সন্ধ্যা থিয়েটারের এই চিঠি প্রায় ঝড় তুলে দিয়েছিল। কেননা আল্লু অর্জুনের ফ্যানেরা দাবি করেছিল, এই সম্পূর্ণ ঘটনার জন্যে যদি কেউ দায়ী হয়ে থাকে তবে তারা পুলিশ। আর এবার সেই সবের পাল্টা জবাব দিল পুলিশ। প্রকাশ্যে আনলো আরও এক চিঠি।
স্থানীয় পুলিশের একটি চিঠি প্রকাশিত হয়েছে যা সন্ধ্যা থিয়েটার ব্যবস্থাপনার চিঠির জবাবে ছিল। চিঠিতে, পুলিশ সন্ধ্যা থিয়েটার পরিচালনাকে কোনও সেলিব্রিটিকে আমন্ত্রণ না করার জন্য বলেছিল। কারণ অতিরিক্ত 'ভিড় নিয়ন্ত্রণ' করা সম্ভব নয় বলেই জানিয়েছিল পুলিশ।
মূলত, সন্ধ্যা থিয়েটারের এই চিঠিই গ্রেফতারির দিন আল্লু অর্জুনের আইনজীবী প্রমাণ হিসেবে পেশ করেছিলেন। যার জন্যে এই মামলায় গ্রেফতার হওয়ার পরও হাইকোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে।
আর এবার খানিকটা অভিনেতার চাপ বাড়িয়ে সেই চিঠির পাল্টা জবাব প্রকাশ্যে এনেছে চিক্কাদপল্লী থানার পুলিশ। পুলিশ নিরাপত্তা দিতে পারবে না, তা জেনেও কেন ছবির গোটা টিম এলো সন্ধ্যা থিয়েটারে? কেন কর্তৃপক্ষ পুলিশের জবাবের গুরুত্ব দিল না? এবার এই সব প্রশ্নই সামনে আসছে। তবে এখনও পর্যন্ত এই সংক্রান্ত বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রসঙ্গত, হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ৪ ডিসেম্বর মধ্যরাতে প্রিমিয়ারে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। আল্লু অর্জুন লোকেশনে আসার পরে, তাকে জনস্রোত ঘিরে ফেলে এবং কয়েক সেকেন্ডের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই সময়ই ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হন ওই মহিলা। রেবতী নামে ওই মহিলা পদপিষ্ট হয়েই প্রাণ হারান। এবং কয়েকজন আহত হন।
ঘটনার দুই দিন পর, আল্লু অর্জুন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন। তার শোক প্রকাশ করেন সেখানে এবং শোকসন্তপ্ত পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক অনুদান হিসেবে দেন। আর এবার ফের একবার অভিনেতার কপালে দেখা যাচ্ছে অশনি মেঘ!
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications