একেই বলে এন্ট্রি! শাহরুখের জন্মদিনে কী পোস্ট করে চমকে দিল অ্যাকাডেমি?
দেশ জুড়ে চলছে দীপাবলি। আর এই আনন্দের মাঝেই আরও এক উৎসবের আমেজ। স্বয়ং গুরুদেবের জন্মদিন বলে কথা! তাই আনন্দে মেতেছেন তমাম ভক্তকুল। নভেম্বরের ২ তারিখ মানেই বিশ্বজুড়ে শাহরুখ ম্যানিয়ায় মেতে ওঠেন ফ্যানেরা। তবে এবার এলো আরও বড় চমক। শাহরুখের জন্মদিনে তার ছবির একটি দুর্দান্ত সিন পোস্ট করেছে খোদ অ্যাকাডেমি।
করণ জোহরের ব্লকবাস্টার সিনেমা কভি খুশি কভি গমে শাহরুখের হেলিকপ্টারে চড়ে বাড়ি ফেরার কথা দর্শকদের মনে আছে নিশ্চই? বাড়ির ভিতর বিশেষ পুজো উপলক্ষে চলছে গান। তারই শেষ মুহূর্তে উড়ে আসছে হেলিকপ্টার। লাফিয়ে নামলেন হিরো, আর তারপরেই ছুটলেন সদর দরজার দিকে। এদিকে আরতির থালা নিয়ে এগিয়ে আসছেন মা জয়া বচ্চন। রাজকীয় ঢঙে এন্ট্রি হল বলিউডের বাদশার। এক কথায় এই আইকনিক সিন হয়ে উঠেছে কাল্ট।

শাহরুখ খানের জন্মদিনে এই দুর্দান্ত সিনটি পোস্ট করেছে অ্যাকাডেমি। ক্যাপশনে লেখা এটা এসআরকের শ্রেষ্ঠ এন্ট্রি সিন নয় কি? একই সঙ্গে ভারতীয় সিনেমার সর্বকালের অন্যতম সেরা সুপারহিরোকে জন্মদিনের শুভেচ্ছাও জানানো হয়েছে। আর এই পোস্ট দেখে উচ্ছ্বাসিত স্বয়ং সিনেমার মেকার কারণ জোহরও। স্যোশাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে এই পোস্টটি। কমেন্ট সেকশনে শুভেচ্ছা বন্যা বইছে অগণিত ভক্তর।
এসআরকে অনুরাগীদের কাছে ২ নভেম্বর ক্যালেন্ডারের সবথেকে উজ্জ্বলতম দিন। শনিবার ৫৯-এ পা দিলেন শাহরুখ খান। বাহারি আলো দিয়ে সাজানো হয়েছে মন্নত। কিংয়ের জন্মদিন বলে কথা, তাই জমকালো পার্টিরও আয়োজন করা হয়েছে, আর আয়োজক স্বয়ং গৌরী খান। সেই সঙ্গে কোটি কোটি ভক্তের শুভেচ্ছা তো আছেই। সব মিলিয়ে জমজমাট বলিউডের বাদশা শাহরুখ খানের জন্মদিন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications