ফিল্ম ইউনিটের ৪০০ জন শিল্পী-কলাকুশলীকে সোনার আংটি উপহার দক্ষিণী স্টার বিজয়ের! কেন জানেন
দক্ষিণী স্টার থালাপতি বিজয়ের নয়া ধামাকা!
দক্ষিণী ছবি মানেই বড় সেট, তাক লাগানো অ্যাকশন, চরম শৌর্য নিয়ে ক্যামেরার সামনে আসা নায়ক ! চিরকালই দক্ষিণী ফিল্মের তারকারা নিজের এলাকায় কার্যত 'ঈশ্বর' জ্ঞানে পূজিত হয়েছেন! রজনীকান্ত পেয়েছেন 'থালাইভা' (নেতা স্থানীয়) তকমা, অজিত পেয়েছেন 'থালা' (বড়ভাই) তকমা আর বিজয়কে সকলেই চেনেন 'থালাপতি' তকমায়। সেই তামিল নায়ক বিজয়ই এবার নতুন ফিল্মের শ্যুটিং থেকেই কেড়ে নিলেন খবরের শিরোনাম।

#Bigil has a team of 400 members working in the film everyday Our Thalapathy made it extra special by valuing each an every individual’s contribution today. This token of affection coming from him made everyone’s day #PositiveVibes #HeartOfGold #OurThalapathyIsTheBest 😊😊
— Archana Kalpathi (@archanakalpathi) August 13, 2019
যদিও অনেকেই বলছেন , কেলমাত্র ফিল্মের প্রোমোশনের জন্যই শ্যুটিংএর সময় থেকেই এমন পদক্ষেপ নিতে শুরু করেছেন বিজয়। প্রসঙ্গত, দক্ষিণী ছবি বহুবার বিভিন্ন সময়ে ফিল্ম প্রোমোশনের নতুনত্ব ধারা বহন করেছে। এর আগে, 'কোলাভেরি ডি' গান দিয়েই শুধু ধনুশের ছবির প্রোমোশন হয়ে গিয়েছে। সেভাবেই এবার বিজয়ও নিজের ছবির প্রোমোশনে 'ধামাকা' দিচ্ছেন বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications