Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জন অভিনীত ‘তারিক’ সিনেমাটি কবে মুক্তি পাবে, জানালেন অভিনেতাই!

জন অভিনীত ‘তারিক’ সিনেমাটি কবে মুক্তি পাবে, জানালেন অভিনেতাই!

বলিউড অভিনেতা জন আব্রাহাম বেশ জনপ্রিয় অভিনেতা। এক ভিলেন রিটার্নসেরএ দেখা গেছে অভিনেতাকে। যদিও তাঁর পরেই পরবর্তী ছবির নাম ঘোষণা হয়ে গিয়েছিল। তবে কবে কখন তা মুক্তি পাবে তা জানা যায়নি। আজ দেশবাসী ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করছেন। আর এই বিশেষ দিনেই অভিনেতার পরবর্তী সিনেমা 'তারিক’ সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করেছেন। সিনেমাটি ২০২৩ সালের স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাবে। অভিনেতা তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তা জানিয়েছেন। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি জন সহ-প্রযোজনাও করবেন।

আসন্ন সিনেমাটি কে পরিচালনা করবেন

সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অরুণ গোপালন। ছবিটি প্রযোজনা করবেন জন শোভনা যাদব এবং সন্দীপ লেজেল। সিনেমার গল্পটি লিখেছেন রিতেশ শাহ ও ললিত মারাঠে।

 কী লিখলেন অভিনেতা

কী লিখলেন অভিনেতা

অভিনেতা তা নতুন সিনেমাটি একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেখানে লেখেন একটি ক্যাপশনও। তিনি জানান, 'আজাদি কি 'তারিক', ১৫ অগাস্ট, ২০২৩। 'তারিক' হল তেহরান এবং বাটলা হাউসের পরে বেক মাই কেক ফিল্মসের সঙ্গে আমাদের পরবর্তী সৃজনশীল সহযোগিতা। স্বাধীনতা উদযাপন করার সময়৷ ভালো গল্প। #আজাদীকা অমৃতমহোৎসব। #অরুণগোপালন পরিচালিত, @thejohnabraham, @sandeep_leyzell এবং @shobhnayadav দ্বারা প্রযোজনা। লিখেছেন @writish1 এবং #LalitMarathe (sic)

 জনের পরবর্তী সিনেমার নাম কী

জনের পরবর্তী সিনেমার নাম কী

তারিকের পর অভিনেতা জনকে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান ছবিতে। সেই সিনেমায় অভিনয় করবেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। ইতিমধ্যে তাঁদের ছবি প্রকাশ্যে এসেছে। মানুষী চিল্লার সঙ্গে তেহরান ভবিতে দেখা গিয়েছে জনকে।

উল্লেখ্য, অক্ষয় কুমার ইনস্টাগ্রামে রক্ষা বন্ধনের মোশন পোস্টার শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, আপনাদের জন্য এবার বন্ধনের গল্প নিয়ে এসেছে। #রক্ষাবন্ধন ১১ আগস্ট, ২০২২ সিনেমা হলে মুক্তি পাবে। #ReturnToFeelings #RakshaBandhan11August (sic)। " আসন্ন সিনেমাটির গল্প লিখেছেন, কণিকা ধিল্লন ও হিমাংশু শর্মা। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে অভিনেত্রী ভূমি পেডনেকারেরও দেখা মিলবে বলে জানা গিয়েছে । অক্ষয় ও ভূমির ছবি 'টয়লেট' এক প্রেম কথা-এর সাফল্যের পরে রক্ষা বন্ধনে সিনেমায় আবারও জুটি বাঁধছেন তারা। অক্ষয় সোশ্যাল মিডিয়ায় আসন্ন সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করেছেন। সেই সঙ্গে তিনি ছবিটির একটি মোশন পোস্টারও পোস্ট করেছেন। সম্প্রতি এটি শেয়ার করেছেন অভিনেতা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+