MeToo : পর্যাপ্ত প্রমাণ নেই, নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্তর মামলায় ইতি টানতে চায় পুলিশ
তথ্য প্রমাণের অভাবে নানা পাটেকরের বিরুদ্ধে করা তনুশ্রী দত্তর যৌন হেনস্থার মামলা খারিজ হয়ে যেতে বসেছে। পুলিশ যে তদন্ত শুরু করেছিল তাতে না পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া যায়নি।
তথ্য প্রমাণের অভাবে নানা পাটেকরের বিরুদ্ধে করা তনুশ্রী দত্তর যৌন হেনস্থার মামলা খারিজ হয়ে যেতে বসেছে। পুলিশ যে তদন্ত শুরু করেছিল তাতে না পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া যায়নি। যে প্রমাণ হাতে এসেছে তাতে মামলা সাজানোর মতো দম নেই। তাই মামলায় ইতি টানার রিপোর্ট দিয়েছে মুম্বই পুলিশ।

নানা পাটেকরের মতো বলিউডের এক জন দাপুটে অভিনেতার বিরুদ্ধে মিটু অভিযোগ জানিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। তনুশ্রীর সেই অভিযোগের প্রেক্ষিতে শোরগোল পড়ে গিয়েছিল গোটা বলিউডে। একের পর এক মি টু ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছিল। বলিউডের তাবড় পরিচালক, প্রযোজক, সুরকারের বিরুদ্ধে মি টুর ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছিল। শেষে চাপে পড়েই এক প্রকার তণুশ্রীর মামলা গ্রহণ করতে বাধ্য হয়েছিল মুম্বই পুলিশ।
অথচ ২০০৯ সালে হর্ন ওকে সিনেমার শ্যুটিংয়ে অভিনেত্রী তনুশ্রী দত্তা যখন নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন, তখন বলিউড তো দূরের কথা পুলিশও বিশ্বাস করতে চায়নি। উল্টে তনুশ্রীর উপর চাপ বেড়েছিল। তারপরে আর কোনও সিনেমায় দেখা যায়নি তনুশ্রী দত্তকে।
এক প্রকার নির্বাসনেই চলে গিয়েছিলেন তিনি। দীর্ঘ ৯ বছর পর যখন আমেরিকা থেকে ভারতে ফেরেন তনুশ্রী, তখন অনেকটা বেপরোয়া হয়েই মুখ খুলেছিলেন নানা পাটেকরের বিরুদ্ধে। কারণ তখন আর মারাঠি অভিনেতার সেই তেজ ছিল না বলিউডে। তনুশ্রী পাশে দাঁড়াতে শুরু করেছিলেন অনেকে। চাপে পড়েই পুলিশ মামলা গ্রহণ করে। তারপর কী হল সেটা বোঝাই যাচ্ছে।
তনুশ্রীর আইনজীবী নীতীন সতপুতে জানিয়েছেন, পুলিস তদন্তে তেমন জোর দেয়নি। এমনকী সেদিন ঘটনাস্থলে যাঁরা ছিলেন তাঁদের বয়ান নিতে নেওয়া হয়নি। তাই মামলার ক্লোজার রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে ফের তাঁরা আদালতে যাবেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications