নানা-তনুশ্রী ইস্যুতে নয়া মোড়! কোন পদক্ষেপ নিলেন অভিনেতা
২০০৮ সালে তাঁর শ্লীলতাহানি করেন নানা পাটেকর। এই চাঞ্চল্যকর অভিযোগ নতুন করে তুলে বলিউডে বিতর্কের ঝড় তুলেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।
২০০৮ সালে তাঁর শ্লীলতাহানি করেন নানা পাটেকর। এই চাঞ্চল্যকর অভিযোগ নতুন করে তুলে বলিউডে বিতর্কের ঝড় তুলেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এবার তার পাল্টা জবাবে তনুশ্রীকে আইনি চিঠি পাঠালেন অভিনেতা নানা পাটেকর।

২০০৮ সালে 'হর্ন ওকে প্লিজ' ছবির শ্যুটিং চলছিল । সেই সময় তনুশ্রীর সঙ্গে ওই ঘটনা ঘটে বলে দাবি করেন অভিনেত্রী। অভিযোগ ছিল অভিনেতা নান পাটেকরের বিরুদ্ধে। এদিকে, ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী ও নানা পাটেকরের তরফে আইনি নোটিস পাঠানো হয় অভিনেত্রীকে। যদিও ঘটনাকে 'হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদের মূল্য' চোকাচ্ছেন বলে দাবি করেন তনুশ্রী।
তনুশ্রী জানিয়েছেন তাঁকে আলাদা করে দুটি আইনি চিঠি পাঠানো হয়েছে। আর এটি হয়েছে কারণ তিনি হেনস্থা, অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলেছেন বলে। এদিকে, বর্তমানে জয়সলমীরে অক্ষয় কুমারের সঙ্গে 'হাউসফুল ৪' এর শ্যুটিং এ রয়েছেন নানা পাটেকর। তবে শোনা যাচ্ছে, সেদিনের ঘটনা নিয়ে খুব শিগগিরই তিনি মিডিয়ার সামনে নিজের বক্তব্য তুলে ধরবেন।












Click it and Unblock the Notifications