ফাদার্স ডে–তে দেখে নিন এইসব বলিউড তারকাদের পুত্ররা তাঁদের বাবার কার্বন কপি

ফাদার্স ডে–তে দেখে নিন এইসব বলিউড তারকাদের পুত্ররা তাঁদের বাবার কার্বন কপি

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম অনেক জনপ্রিয় অভিনেতারা রয়েছেন যাঁদের সন্তানরা বলিউডে দারুণভাবে সাফল্য পেয়েছে অথবা বলিউডে পা দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছেন। উদাহরণস্বরূপ বলা যায় সলমন খান (‌চিত্রনাট্যকর সলিম খানের পুত্র)‌ ও সঞ্জয় দত্ত (‌সুনীল দত্তের ছেলে)‌ নিজেদেরকে বলিউডে সময় সময় প্রমাণ করে গিয়েছেন। তবে কুমার গৌরবের (‌রাজেন্দ্র কুমারের ছেলে)‌ মতো এমন অনেকেই রয়েছেন যাঁরা বলিউডে সেভাবে নিজেদের প্রমাণ করতে পারেননি। কেরিয়ার ও প্রতিভাকে ছাড়াও আরও এক বিষয় বলিউডের বাবা ও ছেলের মধ্যে লক্ষ্য করা যায়, তা হল তাঁদের মুখের মিল। তবে সকলের হয়ত নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই অবিশ্বাস্য রকমের মিল দেখে আমরাও তাজ্জব হয়ে যাই। রবিবার, ২০ জুন ফাদার্স ডে উপলক্ষ্যে দেখে নিই সেরকমই বাবা–ছেলে জুটি।

পৃথ্বীরাজ কাপুর–শশী কাপুর

পৃথ্বীরাজ কাপুর–শশী কাপুর

পৃথ্বীরাজ কাপুরের সঙ্গে অসম্ভব রকমের মিল খুঁজে পাওয়া গিয়েছে তাঁর ছেলে শশী কাপুরের সঙ্গে। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া শশী কাপুরের জুনুন এবং পৃথ্বীরাজ কাপুরের ১৯৪১ সালে মুক্তি পাওয়া সিকান্দার ছবিটি দেখলেই কিছুটা ধারণা পেয়ে যাবেন দর্শকরা।

শাহরুখ খান–আরিয়ান খান

শাহরুখ খান–আরিয়ান খান

শাহরুখ খানের তিন সন্তান, আরিয়ান, আব্রাহাম ও কন্যা সুহানা। শাহরুখ অনেক অনুষ্ঠানেই জানিয়েছেন যে তাঁর ছেলে আরিয়ানের অভিনয়ের প্রতি কোনও টান নেই, তবে আরিয়ানের সঙ্গে শাহরুখের মুখের মিল রয়েছে অসম্ভব। বর্তমানে আমেরিকায় আরিয়ান ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছেন।

 সইফ আলি খান–ইব্রাহিম আলি খান

সইফ আলি খান–ইব্রাহিম আলি খান

সইফ আলি খান ও তাঁর ছেলে ইব্রাহিম আলি খান যেন একে-অপরের কার্বন কপি। ইব্রাহিম আলি খান এখন নিজেকে বলিউডের জন্য সঠিকভাবে তৈরি করছেন।

 আরবাজ খান–আরহান খান

আরবাজ খান–আরহান খান

অভিনেতা-প্রযোজক আরবাজ খান ও তাঁর প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরার সন্তান আরহানের মুখের সঙ্গে কিছুটা হলেও মিল রয়েছে তাঁর বাবার।

অনিল কাপুর–হর্ষবর্ধন কাপুর

অনিল কাপুর–হর্ষবর্ধন কাপুর

অভিনেতা অনিল কাপুরের তিন সন্তান-সোনম ও রিয়া কাপুর এবং পুত্র হর্ষবর্ধন কাপুর। ২০১৬ সালে মির্জা ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় হর্ষবর্ধনের।

জাভেদ আখতার–ফারহান আখতার

জাভেদ আখতার–ফারহান আখতার


আরও এক বাবা-পুত্র জুটি, যাঁরা দু'‌জনেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যথেষ্ট সফলতা পেয়েছেন। কিংবদন্তী গীতিকার জাভেদ আখতারের সঙ্গে তাঁর ছেলে অভিনেতা ফারহানের মুখে যথেষ্ট মিল পাওয়া যায়। অন্ত জাভেদ আখতারের তরুণ বয়সের ছবি দেখলে মনে হতেই পারে এটি ফারহান আখতার।

সানি দেওল–করণ দেওল

সানি দেওল–করণ দেওল

ধর্মেন্দ্র পুত্র ও রাজনীতিবিদ সানি দেওলের পুত্র করণ দেওলের ছবি সেভাবে প্রকাশ্যে কোনওদিনই আসেনি। কিন্তু সানি সিদ্ধান্ত নিয়েছেন তিনি তাঁর পুত্র করণকে বলিউডে নামাবেন। তরুণ করণের সঙ্গে বাবা সানির মুখের অনেকটাই মিল খুঁজে পাওয়া যায়।

অমিতাভ বচ্চন–অভিষেক বচ্চন

অমিতাভ বচ্চন–অভিষেক বচ্চন

বাবা অমিতাভের মতো হিন্দি সিনেমায় সেভাবে সফলতা হয়ত পাননি অভিষেক বচ্চন তবে বাবার সঙ্গে ছেলের অনেকটাই মিল রয়েছে। বাবা অমিতাভের মতোই দীর্ঘ ও দৃঢ় ব্যক্তিত্ব রয়েছে অভিষেকেরও। বাবার মতোই অভিষেকের মধ্যে শালীনতা ও মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+