সুন্দরী নায়িকার সঙ্গে পাল্লা দিতে গিয়ে এ কী কাণ্ড করে ফেলল তৈমুর! ভিডিও ভাইরাল
ফের খবরে তৈমুর আলি খান! দিন যত এগোচ্ছে ততই লাইমলাইট শুষে নিচ্ছে 'বেবি নবাব'। নবাব বংশের এই ছোট্ট সদস্য এতদিন পর্যন্ত একাই মাতিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া।
ফের খবরে তৈমুর আলি খান! দিন যত এগোচ্ছে ততই লাইমলাইট শুষে নিচ্ছে 'বেবি নবাব'। নবাব বংশের এই ছোট্ট সদস্য এতদিন পর্যন্ত একাই মাতিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া। এবার পাল্লা দিতে গিয়েছিল সোজা বলিউড তারকা কিয়ারা আদবানির সঙ্গে। তারপর ঘটে গেল এক কাণ্ড!

এক সাম্প্রতিক এক ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ,ক্যাজুয়াল পোশাকে তৈমুরের সঙ্গে খেলার মেজাজে রয়েছেন নায়িকা। দেখা যায় , কিয়ারার সঙ্গে পাল্লা দিয়ে বেশ মেজাজে দৌড়তে শুরু করে ছোট্ট তৈমুর! দৌড় চলছিল বেশ ভালোই। আচমকা মাঝ রাস্তা থেকে বেঁকে বসে বেবি নবাব। আর উল্টো রাস্তায় চলতে শুরু করে দেয় সে!
তৈমুরের এই আজব কাণ্ড কারখানার ভিডিও পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে হইচই শুরু হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে কিয়ারা তৈমুর ফিরে যেতেই 'টিম..টিম' বলে ডেকে যাচ্ছেন তাঁকে। তবে সেদিকে আর গুরুত্ব না দিয়েই হুড়মুড়িয়ে উল্টে দিকে চলতে শুরু করে 'সইফ জুনিয়ার '!












Click it and Unblock the Notifications