বলিউডে অভিনয়ের জন্য কতটা ব্যাকুল ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়?
টলিউডের নামি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বলিউডে অভিনয় কখনও তাঁর প্রাধান্য তালিকায় ছিলই না। বলিউডের জন্য টলিউড, নিজের শহর ছেড়ে দেওয়ার বিষয়ে খুব একটা স্বচ্ছন্দ নন স্বস্তিকা। স্বস্তিকার কথায়, বলিউডে অভিনয় করার জন্য আমি ব্যাকুল কোনওদিনই ছিলাম না, তবে সুযোগ ছাড়ারও পক্ষপাতি আমি নই।
আরও পড়ুন : অতর্কিতে সুশান্ত সিং রাজপুতকে চুমু দিলেন স্বস্তিকা?
আরও পড়ুন : স্বতিকার অস্বস্তি, প্রেম-নগ্নতা-সমকামিতা-আত্মহত্যা-চুরি পাঁচ বিতর্কে অভিনেত্রী
আরও পড়ুন: 'হারানো' কানের দুল মিলল স্বস্তিকার কাছে, বিতর্ক
ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি ছবির হাত ধরে বলিউডে পা রাখতে চলেছে স্বস্তিকা। বলিউড নিজের চিন্তাধারা স্পষ্টভাবেই ব্যক্ত করলেন তিনি। বললেন, "বলিউড কখনওই আমার মাথার মধ্যে ঘোরাফেরা করত না। আমি বাংলা ছবিতে যে কাজ করতাম এবং এখনও যে কাজ করছি তা নিয়ে আমি যথেষ্ট খুশি। হয়ত এরকমটা খুবই কম দেখা যায়, কিন্তু আমার দিক থেকে আমি খুশি। আমি এই ভাবনাটাতেই খুব একটা স্বচ্ছন্দ নই যে আমার জায়গা, আমার কাজ ছেড়ে আমি বলিউডে যাব, অভিনয়ের জন্য অডিশন দেব, এবং সব ভুলে আবার প্রথম থেকে শুরু করব।"

স্বস্তিকা আরও বলেন, "এখানকার অনেক অভিনেতাদের আমি দেখেছি এখান থেকে কাজ ছেড় মুম্বই গিয়ে হিন্দি ছবিতে অভিনয়ের চেষ্টা করেন। সফল হতে পারেন না, আবার ফিরে আসেন, কিন্তু ততদিনে তাঁর জায়গা অন্য কেউ নিয়ে নেন। আর ঠিক এই জিনিসটাই আমি আমার ক্ষেত্রে চাই না।"
বলিউড নিয়ে তখনই ভাবতে শুরু করলেন স্বস্তিকা যখন দিবাকর বন্দ্যোপাধ্যায়ের থেকে ডাক পেলেন।
স্বস্তিকা জানালেন, "আমি অডিশনের সময় খুব ভয়ে ছিলাম। কারণ আমার গোটা পেশা জীবনে আমি কখনও অডিশন দিইনি। কিন্তু যখন শুনলাম দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ছবি, তখন ভাবলাম একবার চেষ্টা করে দেখি। কিন্তু যখন ফোন আসছিল না, আমি তখন আশা ছেড়ে দিয়েছিলান। বুঝেছিলাম অনেকেই আছে এই অভিনয়টা করার জন্য। এসব ভেবে ঠিক যখন মাথা থেকে গোটা বিষয়টা ঝেড়ে ফেলার কথা ভাবছিলাম, তখনই ছবির প্রস্তাবটা পেলাম।"












Click it and Unblock the Notifications