অতর্কিতে সুশান্ত সিং রাজপুতকে চুমু দিলেন স্বস্তিকা?

মুম্বই, ২২ ডিসেম্বর : বাংলার পাশাপাশি এবার হিন্দিতেও মুক্তি পেতে চলেছে 'ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সি'। এই ছবিতে সুশান্ত সিং রাজপুতকে একটি দীর্ঘ লিপ লক দৃশ্যে দেখা যাবে। অনস্ক্রিনে এনপর্যন্ত সুশান্ত সবচেয়ে দীর্ঘ সময়ের চুম্বন এটি।

কিন্তু কার সঙ্গে এই দৃশ্যটি করবেন সুশান্ত? তিনি আর কেউ নন, তিনি বঙ্গতনয়া স্বস্তিকা। কিন্তু এখানে সবচেয়ে মজার বিষয়টা কী জানেন? সুশান্ত এই দৃশ্যটির বিষয়ে জানতেনই না। আর 'ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সি'-র সেটে স্বস্তিকা যখন সুশান্তের ঠোঁট নিজের ঠোঁট দিয়ে আঁকড়ে ধরেন সুশান্ত তো একেবারে ঘেমেচুমে অস্থির।

অতর্কিতে সুশান্ত সিং রাজপুতকে চুমু দিলেন স্বস্তিকা?

পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায় আসলে এই দৃশ্যটিতে সুশান্তের একেবারে স্বতঃস্পূর্ত অভিব্যক্তি চেয়েছিলেন। তাই সুশান্তকে দৃশ্যটা ঝাপসা ঝাপসা বুঝিয়েছিলেন। অন্যদিকে স্বস্তিকাকে বলেছিলেন, কতক্ষণের জন্য কীভাবে সুশান্তকে জড়িয়ে ধরতে হবে, ক্যামেরা কোন অ্য়াঙ্গেলে থাকবে যাবতীয় খুঁটিনাটি। যাতে বিষয়টি আচমকা ঘটায় সুশান্তের মুখে সেই অস্বস্তি মেশা আশ্চর্য হওয়ার অভিব্যক্তি আসে। এবং শেষপর্যন্ত একটাই শটে সন্তুষ্ট হন দিবাকর।

দিবাকরের কথায়, এই দৃশ্যটি চুম্বনের হলেও এতে একটা ছলচাতুরি, ষড়যন্ত্র, হত্যার ছকের বিষয়ও রয়েছে। তাই আমি চমক বা আশ্চর্য হওয়া বিষয়টা খুঁজছিলাম। কিন্তু আমরা এত বেশি রিহার্সাল করে ফেলেছিলাম এটা অনেক বেশি অভিনয় মনে হচ্ছিল। ৬-৮ টা টেকের পরও বিষয়টা একই রয়ে গিয়েছিল। আমার চিন্তা হচ্ছিল। তখনই আমার মাথায় এল। তারপরই আমি স্বস্তিকাকে আলাদে করে নিয়ে গিয়ে বোঝালাম, যে সুশান্তের সংলাপের আগেই অতর্কিতে ওকে চুমু দিতে। যাতে ওর কিছু বুঝে ওঠার আগেই ওর অভিব্যক্তি আমরা ক্যামেরাবন্দী করতে পারি।

পরিচালক আরও জানান, সুশান্ত চমক একেবারে পছন্দ করে না। কিন্তু স্বস্তিকা একেবারে উল্টো। ওকে বোঝানোর পর যেভাবে ও আচমকা সুশান্তের ঠোঁট নিজের ঠোঁটে আটকে রাখল তাতে একমুহূর্তের জন্য গোটা সেট একবারে থ হয়ে গিয়েছিল। সুশান্তের অবস্থাটাও একই হয়েছিল। এই ঘটনার পর সুশান্ত-স্বস্তিকা একে অপরকে বেশ সতর্কভাবে দেখছিল। আর দুজনের মধ্যে সেই অবিশ্বাস, সন্দেহ, উত্তেজনাটা, আমার ছবির এই দৃশ্যটাকে উচ্চমানের বানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+