এসভিএফের নতুন ছবি ‘একান্নবর্তী’, বোঝাবে পরিবারের মূল্য, মুক্তি পেল পোস্টার
এসভিএফের নতুন ছবি ‘একান্নবর্তী’, বোঝাবে পরিবারের মূল্য, মুক্তি পেল পোস্টার
পরিচালক মৈনাক ভৌমিকের 'চিনি’–তে দেখা গিয়েছিল মা ও মেয়ের সম্পর্কের সমীকরণ। এই সিনেমা সমালোচকদের কাছে যথেষ্ট প্রশংসিত এবং টলিউড বক্স অফিসেও বেশ সফল। মা–মেয়ের সম্পর্কের পর মৈনাক তাঁর পরবর্তী সিনেমা নিয়ে হাজির হয়ে গিয়েছে, যার নাম 'একান্নবর্তী ’।

এসভিএফ ব্যানারের আওতায় এই ছবির শুটিং শুরু হবে জুলাই মাস থেকে। তবে মঙ্গলবার এই ছবির পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারটি হাতে আঁকা, দুর্গাপ্রতিমার সামনে দাঁড়িয়ে চারজন মহিলা। এসভিএফের ফেসবুক পেজে এই পোস্টারটি শেয়ার করে লেখা হয়েছে, 'এই একান্নবর্তী ব্যানার্জী বাড়ির পুজোয় আপনাদের সকলকে জানাই সপরিবার সাদর নিমন্ত্রণ।’ এই ছবির ট্যাগলাইন, '৫১ নয়, এক অন্ন।’ সিনেমার নাম ও ট্যাগ শুনেই বোঝা যাচ্ছে যে এটা একেবারে অন্য ধারার ছবি তৈরি হতে চলেছে। মৈনাকের এই সিনেমায় অভিনয় করবেন অপরাজিতা আঢ্য, অলোকানন্দা রায়, সৌরাসেনী মৈত্র ও অন্যনা সেন।
পারিবারিক বন্ধনের প্রেক্ষাপটে তৈরি হওয়া এই ধারণাকে পরিচালক সংগ্রহ করে শোনাতে চেয়েছেন এমন এক গল্প যেখানে পরিবার কোনও একটা সময় একসঙ্গে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সবাই আলাদা হয়ে যায়। কিন্তু ব্যানার্জী পরিবারের দুর্গাপুজোয় ফের পরিবারের সদস্যরা একজোট হয় বহুদিন পর। এই দৃশ্য হয়ত বহু সিনেমাতেই দর্শকরা দেখে থাকবেন।
মৈনাক জানিয়েছেন, তাঁর এই একান্নবর্তী সিনেমা আসলে যৌথ পরিবারের কাহিনী। যা ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে এবং তার সঙ্গে বাড়ির পুজোও। এই ছবি যৌথ পরিবারের স্বাদকে বোঝাবে। ছবিতে অবশ্যই থাকছে বনেদি বাড়ির দুর্গাপুজো। জুলাইতে এই ছবির শুটিং শুরু হলেও কবে নাগাদ এই ছবি মুক্তি পাবে তা এখনও স্থির হয়নি।












Click it and Unblock the Notifications