Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অবৈধ সম্পর্ক থেকে রোহমানের সঙ্গে সম্পর্ক ভাঙা, ১২ জন পুরুষকে ডেট করেছেন সুস্মিতা সেন

অবৈধ সম্পর্ক থেকে রোহমানের সঙ্গে সম্পর্ক ভাঙা, ১২ জন পুরুষকে ডেট করেছেন সুস্মিতা সেন

বি-টাউন জুড়ে এখন খবর একটাই প্রাক্তন সুন্দরী সুস্মিতা সেন ও প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদীর লাভ স্টোরি। বৃহস্পতিবার ললিত মোদী নিজেই টুইটারে ঘোষণা করেছেন যে তাঁরা ডেট করছেন। প্রসঙ্গত, বিভিন্ন বয়সের মহিলাদের কাছে সুস্মিতা সেন এক অনুপ্রেরণা। ওয়ান-ম্যান আর্মি এই নারীকে কেউ কোনওদিন আটকাতে পারেননি। ১৯ বছর বয়সে মিস ইউনিভার্সের খেতাব জয়, ২৪ বছর বয়সে কন্যা রেনেকে দত্তক নেওয়া, ৩৫ বছর বয়সে ফের আলিশাকে দত্তক নেওয়া বা নিজের ৪০তম জন্মদিনে কঠোর শরীরচর্চা করে অ্যাবস তৈরি করা সবকিছু মিলিয়ে সুস্মিতা সেন একজন সত্যিকারের লড়াকু মহিলা। এই মহিলা নিজের শর্তে বাঁচেন। সুস্মিতা এমন একজন মহিলা যাঁর সমর্থনের জন্য কোনও পুরুষকে প্রয়োজন হয় না। নিজের জন্য যে মহিলা ২২ ক্যারটের হীরের আংটি কিনতে পারেন তাঁর জন্য পুরুষের প্রয়োজনীয়তা নেই বলেই মনে হয়। কিন্তু তাও প্রাক্তন এই সুন্দরী একাধিকবার প্রেমে পড়েছেন এবং মনও ভেঙেছে। আসুন জেনে নেওয়া যাক সুস্মিতা সেনের সম্পর্কগুলির বিষয়ে।

বিক্রম ভাট

বিক্রম ভাট

সুস্মিতা সেনের প্রথম ছবি '‌দস্তক'‌-এর সময় বিক্রম ভাটের সঙ্গে তাঁর সম্পর্ক শুরু হয়। সেই সময় বিক্রম ভাট বিবাহিত ছিলেন এবং বিক্রম ভাটের এই অবৈধ সম্পর্ক তাঁকে প্রচুর সমস্যার সম্মুখিন করেছিল। সুস্মিতা ও বিক্রমের সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি এবং বিষয়টি নিয়ে চর্চা হওয়ার আগেই এঁরা আলাদা হয়ে যান।

রণদীপ হুডা

রণদীপ হুডা

অভিনেতা রণদীপ হুডা ও সুস্মিতা সেনের সম্পর্ক তিন বছর ধরে ছিল এবং তা সংবাদপত্রের শিরোনামেও ঠাঁই পেয়েছিল। যদিও এই সম্পর্ক শেষ হয় খুবই তিক্ততার মধ্যে দিয়ে। এক সাক্ষাতৎকারে রণদীপ হুডা নিজেই স্বীকার করেছিলেন যে সুস্মিতা সেনের সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙার ঘটনা ছিল তাঁর জীবনের সেরা ঘটনা। তিন বছরেরও বেশি সময় ধরে তাঁর সঙ্গে আমার সম্পর্কের সবচেয়ে বড় অংশটি ছিল তাঁর মেয়ে রেনের সঙ্গে আমার সম্পর্ক। আমার জীবনে একটি মাত্র নাটকের মহড়ায় আমি যেতে পারি নি কারণ সুস্মিতা চেয়েছিল আমি না যাই এবং সেটা ছিল খুব খারাপ জিনিস কারণ আমি আমার মূল্যবোধের সঙ্গে চলি। সেই সময় আমি বড় তারকাও ছিলাম না। সুস্মিতার সঙ্গে ব্রেকআপ আমার জীবনের সবচেয়ে সেরা ঘটনা এবং এরপরই আমি নিজেকে বেশি করে সময় দিই।'‌

বান্টি সচদেব

বান্টি সচদেব

কর্নারস্টোন নামে ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার প্রধান ছিলেন বান্টি সচদেব, যাঁর সঙ্গে সোনাক্ষী সিনহারও সম্পর্ক রয়েছে বলে গুজব ছড়ায়। সুস্মিতা ও বান্টিকে একসঙ্গে একাধিক জায়গায় দেখতে পাওয়ায় গুজব রটে তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে। বান্টি সেই সময় সুস্মিতার ম্যানেজারও ছিলেন। তবে সুস্মিতা সেই এই গুজব উড়িয়ে দেন।

ইমতিয়াজ খতরি

ইমতিয়াজ খতরি

৩৬ বছরের সুস্মিতা সেন প্রেমে পড়েছিলেন ২২ বছরের ব্যবসায়ী ইমতিয়াজ খতরির। এঁরা দু'‌জনে গোয়ায় র‌্যাম্পে একসঙ্গে হাঁটেন এবং এরপরই তাঁদের মধ্যে ভালো সম্পর্ক শুরু হয়। তবে তাঁরা দু'‌জনেই সম্পর্কে থাকার কথা স্বীকার করেননি বরং তাঁরা নিজেদের ভালো বন্ধু বলেই দাবি করেছেন।

মুদাস্সার আজিজ

মুদাস্সার আজিজ

সুস্মিতা সেনের ছবি দুলহা মিল গয়া-এর পরিচালক মুদাস্সর আজিজ। এঁরা দু'‌জনে একে-অপরকে পছন্দ করতে শুরু করেন এবং প্রেমেও পড়েন। যদিও কিছুদিনের মধ্যেই তাঁরা আলাদা হয়ে যান। এটা দু'‌জনেরই মিলিত সিদ্ধান্ত ছিল এবং সুস্মিতার জন্য কোনও তিক্ত মনোভাবও নেই পরিচালকের।

সাবির ভাটিয়া

সাবির ভাটিয়া

শোনা গিয়েছিল যে হটমেলের প্রতিষ্ঠাতা সাবির ভাটিয়ার সঙ্গেও সম্পর্কে ছিলেন সুস্মিতা সেন। তাঁরা খুব সিরিয়াস ছিলেন এই সম্পর্কে। শোনা যায় সাবির তাঁর লেডি লাভকে ১০.‌৫ ক্যারট হীরের আংটিও দিয়েছিলেন। কিন্তু এই সম্পর্ক টেকেনি।

সঞ্জয় নারাঙ্গ

সঞ্জয় নারাঙ্গ

হোটেল ব্যবসায়ী সঞ্জয় নারাঙ্গ এবং সুস্মিতা সেনের মধ্যে দারুণভাবে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সুস্মিতা সেন নিজেই সেই কথা ইনস্টাগ্রাম পোস্টেও পরোক্ষভাবে জানিয়েছিলেন। সঞ্জয় ও সুস্মিতার মধ্যে সম্পর্কঠিকঠাক চলছিল এমনকী সঞ্জয় সুস্মিতাকে বিয়ের জন্য প্রস্তাব দিলে সুস্মিতা সেন তা গ্রহণও করেন। তবে এঁদের দু'‌জনের মধ্যে সম্পর্ক কেন ভাঙল তা আজও অজানা।

ঋত্ত্বিক ভাসিন

ঋত্ত্বিক ভাসিন

আর এক হোটেল ব্যবসায়ী ঋত্ত্বিক ভাসিনের সঙ্গেও সুস্মিতা সেনের প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল। তাঁদের মধ্যে চার বছরের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। তাঁদের জাহির খান ও সাগরিকার ঘাটগের বিয়েতেও একসঙ্গে দেখা যায়। কিন্তু ভাগ্যের পরিহাসে তাঁরাও আলাদা হয়ে যায়।

অনিল আম্বানি

অনিল আম্বানি

শোনা গিয়েছিল যে অনিল আম্বানি ও টিনার বিয়ে সমস্যায় পড়ে যখন অনিল আম্বানি প্রথম সুস্মিতা সেনকে দেখেন। এমনকী শোনা যায় যে রেনি দত্তক সন্তান নন বরং অনিল ও সুস্মিতার বায়োলজিক্যাল সন্তান। যদিও এর পক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি।

ওয়াসিম আক্রম

ওয়াসিম আক্রম

দীর্ঘসময় ধরে পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আক্রমের সঙ্গেও সম্পর্কে ছিলেন সুস্মিতা সেন।

রোহমান শল

রোহমান শল

নয়ডার মডেল রোহমান শলের সঙ্গে সুস্মিতা সেনের অনেকদিনের সম্পর্ক ছিল। সুস্মিতার থেকে ১৫ বছরের ছোট ছিলেন রোহমান। তিন বছরের বেশি সময় ধরে রোহমান ও সুস্মিতা সম্পর্কে ছিলেন। তাঁরা লিভ ইনও করতেন। কিন্তু হঠাৎই রোহমানের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন সুস্মিতা এবং তাঁরা সর্বদা বন্ধু থাকবেন বলেও ঘোষণা করেন সোশ্যাল মিডিয়ায়।

ললিত মোদী

ললিত মোদী

বর্তমানে সুস্মিতা সেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদীর সঙ্গে ডেট করছেন। তাঁরা মলদ্বীপে ছুটি কাটিয়ে এসেছেন। ললিত মোদী বৃহস্পতিবার সুস্মিতা ও তাঁর ঘনিষ্ট মুহূর্তের ছবি দিয়ে এই কথা ঘোষণা করেছেন টুইটারে।

ছবি সৌ:ললিত মোদী

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+