বাংলা সিনেমা থেকে হারিয়ে গেছেন মাস্টার তাপু! কষ্ট হচ্ছে চিরঞ্জিতের
পুলিশ ও পুলিশ, পুলিশ। আজও বাঙালির মনের মণিকোঠায় উজ্জ্বল 'শত্রু' সিনেমার এই সংলাপ। এই সিনেমায় ছোট্ট ছেলেটির মুখে এই সংলাপ শুনতে বেশ পছন্দও করেন দর্শক। 'শত্রু' সিনেমায় এই ছোট ছেলেটির চরিত্রে অভিনয় করেছিলেন মাস্টার তাপু।
তৎকালীন খুদে অভিনেতা মাস্টার তাপুর রঞ্জিত মল্লিককে উদ্দেশ্য করে বলা সংলাপ 'পুলিশ ও পুলিশ' সংলাপটি যেন স্বর্ণযুগের অন্যতম বিখ্যাত সংলাপ গুলির মধ্যে একটি। একসময় তিনি ছিলেন স্টার। কিন্তু তারপর কোথায় হারিয়ে গেলেন মাস্টার তাপু?

একসময় চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে কাজ করেছেন তিনি। টলি সুপারস্টার চিরঞ্জিত চক্রবর্তীর পরিচালনাতেও কাজ করেছেন মাস্টার তাপু। রঞ্জিত মল্লিক, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, তাপস পালের মতো তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গেও অভিনয় করেছিলেন তিনি। ওইটুকু বয়সে তার আধো বুলি মনে দাগ কেটেছিল দর্শকের। তবে আর দেখা যায়নি এই অভিনেতাকে। বর্তমানে টলিউডে আর অস্তিত্ব নেই মাস্টার তাপুর। তবে, তাঁর জনপ্রিয়তা এখনও শীর্ষে।
হঠাৎ করেই বাংলা সিনেমা জগৎ থেকে হারিয়ে গেলেন সুপারস্টার মাস্টার তাপু। লাইমলাইট থেকে অনেক দূরে ভিন্ন পেশায় যুক্ত হয়েছিলেন তিনি। সেন্ট জেভিয়ার্সে পড়াতেন সুপারস্টার। জানা গিয়েছিল, ওই কলেজে মাস কমিউনিকেশন পড়াতেন তিনি। বর্তমানে বাইপাসের ধারে একাকী জীবনযাপন তাঁর। সংবাদমাধ্যম তাঁর সঙ্গে যোগাযোগ করলেও তিনি কারোর সঙ্গেই আর দেখা করতে চাননা বলে সাফ জানিয়ে দেন।
মাস্টার তাপুর এই অবস্থার কথা টলিউড সুপারস্টার চিরঞ্জিত চক্রবর্তীকে জানানো হলে তিনি দুঃখপ্রকাশ করেন। অভিনেতা বলেন, তিনিও অনেক দিন ধরে তাপুর খোঁজ করেছেন। কিন্তু এতদিন পর তিনি অভিনেতার যে ছবি দেখলেন, তা দেখে প্রচণ্ড কষ্ট হচ্ছে তাঁর। অভিনেতা বলেন, তাপু ছিলেন সুপারস্টার। তিনি নাকি জন্মগত অভিনেতা। চিরঞ্জিত চক্রবর্তীর কথায়, 'শত্রু' সিনেমার পর সুপারস্টার হয়ে গিয়েছিলেন মাস্টার তাপু। সেই সুপারস্টার নামটাই হয়তো তাঁর কাছে এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।
মাস্টার তাপুর সঙ্গে কাজ করার দিনগুলির কথা স্মরণ করে অভিনেতা চিরঞ্জিত বলেন, একসময় তাপুর সঙ্গে জমিয়ে গল্প করতেন। তাপু এমন একটি ছেলে ছিলেন, যাকে একবার বললেই হুবহু সেই সংলাপ-সহ চরিত্রটি নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারতেন। তাই তাঁর এই অকস্মাৎ হারিয়ে যাওয়টা মেনে নিতে পারছেন না চিরঞ্জিত। এখন আবারও মাস্টার তাপুর সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছেন চিরঞ্জিত চক্রবর্তী। প্রয়োজনে তাঁর পাশে থাকবেন বলেও জানিয়েছেন এই টলিউড অভিনেতা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications