Allu Arjun: সুপারস্টার আল্লু অর্জুন গ্রেফতার, মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে নিল নিহত মহিলার পরিবার

Allu Arjun: পুষ্পা ২-এর প্রিমিয়ার চলাকালীন ঘটে এক দুর্ঘটনা। গত ৪ ডিসেম্বরের ঘটনা। ছবির প্রিমিয়ারে অভিনেতাকে দেখে পড়ে শোরগোল। আর তাতেই চরম বিশৃঙ্খলার মাঝে পড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারান এক মহিলা। তিনি দিলসুখনগরে বসবাস করতেন। তিনি তার স্বামী এবং তাদের দুই সন্তানকে নিয়ে পুষ্পা ২ দেখতে এসেছিলেন। আর সেখানেই এই ঘটনাটি ঘটে।

এতো ভিড়ের মধ্যে পড়ে রেবতী এবং তার ছেলে অজ্ঞান হয়ে পড়েন। তারপরে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে এলে তাঁদেরকে চিকিত্সার জন্য দুর্গা বাই দেশমুখ হাসপাতালে আনা হয়। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। হাসপাতাল থেকেই রেবতীকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর ছেলেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Allu Arjun

এই ঘটনায় নিজের স্ত্রীকে হারিয়ে দিলসুখনগরের বাসিন্দা ভাস্কর বাবু রেগে অভিযোগ দায়ের করেন থানায়। অভিযোগে দোষীদের নামের তালিকায় ছিল অভিনেতা আল্লু অর্জুনের নামও। এরপরই এই ঘটনায় তৎপর হয়ে ওঠে পুলিশ। তদন্তে নেমে এর আগে তিনজনকে গ্রেফতার করেছে হায়দরাবাদ পুলিশ।

আর এদিন সকালে সরাসরি গ্রেফতার করেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। আর সেই খবর জানাজানি হতেই অবাক করা কথা বললেন ওই মহিলার পরিবার।

এদিন অভিনেতা গ্রেফতার শুনে রেবতীর স্বামী ভাস্কর বলেন, "অভিনেতা গ্রেফতার হবে এমনটা চাইনি। এমনটা আমাদের অভিপ্রায়ও ছিল না। আমরা এই মামলা প্রত্যাহার করার কথা ভেবেছি। আমার স্ত্রী যে পদদলিত হয়ে মারা গিয়েছিল তার সাথে আল্লু অর্জুনের কোনো সম্পর্ক নেই"।

এদিন অভিযোগকারী পরিবারের এই প্রতিক্রিয়ায় বোঝা যাচ্ছে, যে তারা কখনোই অভিনেতার বিরুদ্ধে মামলা করেননি। তাহলে সেই কাজটা কে করলো? পুলিশ নাকি অন্য কেউ? তবে কারণ যাই হোক, স্বস্তির খবর একটাই, অভিনেতাকে নিয়ে সকাল থেকে পুলিশ টানাহিঁচড়া করলেও শেষ পর্যন্ত এই লড়াইয়ে জয়ী হলেন আল্লু অর্জুনই।

তাঁকে ব্যক্তিগত জামিন দিয়েছে হাইকোর্ট। তাঁর মৌলিক অধিকারের কথা উল্লেখ করে এই জামিন মঞ্জুর করেছে তেলেঙ্গানা হাইকোর্ট। ফলে আদালত চত্বর থেকে স্বসমান্নে বেরিয়ে আসতে পেড়েছেন অভিনেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+