এমন খবরে কী করবেন সানি ভক্তরা, কারণ মা হলেন সানি লিওনি
সানি লিওনির জীবনে যোগ হল এক নতুন অধ্যায়। মা হলেন তিনি। সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার মিলে একটি শিশুকে দত্তক নিলেন।
নীল ছবির পরিচিত তারকা থেকে বলিউডের 'বম্বশেল' হয়ে ওঠা সানি লিওনির জীবনে যোগ হল এক নতুন অধ্যায়। মা হলেন তিনি। সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার মিলে একটি শিশুকে দত্তক নিলেন। মেয়ের নাম রেখেছেন নিশা কউর ওয়েবার।[আরও পড়ুন:সলমনের কথা বলতে গিয়ে গদগদ হলেন সানি, কী বললেন তিনি]
কন্যা সন্তানের মা হওয়ার পর নিজের খুশি চেপে রাখতে পারেননি সানি। মহারাষ্ট্রের লাতুর থেকে মেয়েটিকে নিজের কাছে নিয়ে এসে সানি দত্তক নিয়েছেন বলে জানা গিয়েছে। নিজেদের জীবনে কন্যা সন্তানের আগমনে আত্মহারা সানি বলেছেন, এর চেয়ে খুশির মুহূর্ত আর কিছু হতে পারত না।[আরও পড়ুন:যৌনতার ডাবল প্যাক ! একই ছবিতে যুগলে সানি ও ইমরান হাসমি, দেখুন সেই ছবি]

বলিউডে অভিনয়ের পর অনেকটা সময় পেরিয়ে আসার পরে নিজের অতীত নিয়ে অনেক সময়ে আফসোস করেছেন সানি। ছোট বয়সে নিজের পদক্ষেপের জন্য এখন অনুশোচনা করেছেন। ফলে নিজের সন্তান হলে তাঁকে জগত কীভাবে মেনে নেবে তা নিয়েও সানি চিন্তিত ছিলেন। স্বামী ড্যানিয়েলের সঙ্গে দারুণ সম্পর্ক হলেও পরিবারে সন্তান না থাকায় যে পরিবারের সংজ্ঞাটা অনুধাবন করতে পারতেন না সানি।[আরও পড়ুন:এনাকে চেনেন, বলিউডের নতুন সানি লিওনকে চিনে নিন]
তবে এখন আর সেই দুঃখ রইল না। পরিবার পূর্ণ হল- কন্যা সন্তান দত্তক নেওয়ার পর এমনটাই জানিয়েছেন সানি লিওনি। প্রায় এক সপ্তাহ হয়ে গেল সানির সঙ্গেই রয়েছে ছোট্ট নিশা। একটি আশ্রম থেকে শিশুটিকে দত্তক নিয়েছেন সানি।
মেয়েকে পেয়ে প্রতিটি মুহূর্তই অন্যরকম কাটছে বলে জানিয়েছেন সানি। তাঁর কথায়, ওর-ও চারপাশের পরিবেশ বুঝতে সময় লাগছে। আমাদেরও তাই। তবে যখনই ছোট্ট নিশা হেসে উঠছে, সানির মনে হচ্ছে যেন এর চেয়ে ভালো উপহার আর কিছু হতে পারত না তাঁর জীবনে। আর এভাবেই মেয়েকে আগলে নিয়ে সানি ও ড্যানিয়েলের সময় কাটছে।












Click it and Unblock the Notifications