এনাকে চেনেন, বলিউডের নতুন সানি লিওনকে চিনে নিন

মুম্বইয়ের নতুন সানি লিওন। সারা লোরেন নাম নিয়ে মুম্বইয়ে কাজ করলেও আাসল নাম মোনা লিজা হোসেন। এই মুহুর্তে প্রকাশ ঝা-র "ফ্রড সাইয়ান"-ছবির জন্য আর্শাদ ওয়ারশির সঙ্গে চলছে শুটিং

সারা লোরেন। মুম্বইয়ের এই উঠতি তারকা এখনও পর্যন্ত ১০ টি ছবি করেছেন। বিভিন্নভাবে মুম্বইয়ে বিশিষ্ট তারকা হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

আসল নাম মোনা লিজা হোসেন। কুয়েতে জন্মানো এই অভিনেত্রী ২০০১-এ পাকিস্তানে ফিরে যান বাবার মৃত্যুর পর। অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন তিনি।

পাকিস্তানে থাকাকালীন লাহোর কলেজ থেকে বাণিজ্যে স্নাতকও হন। এরপর প্রবেশ অভিনয় জগতে। রাবিয়া জিন্দা রাহেগি নামক একটি পাকিস্তানি টিভি সিরিয়ালে অভিনয় দিয়েই পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। "মেই মর গাই সৌকত আলি" নামক নাটকে অভিনয় করে বেস্ট ড্রামা অ্যাকট্রেস অ্যাওয়ার্ড পাকিস্তানে অভিনয় করতে করতেই চোখ চলে যায় বলিউড ফ্লিম ইন্ডাস্ট্রির দিকে।

আসল নাম মোনা লিজা হোসেন

আসল নাম মোনা লিজা হোসেন

নামও পরিবর্তন করে নেন। একেবারে মোনা লিজা হোসেন থেকে সারা লোরেন। একটাই লক্ষ্য বলিউডের সুপার স্টার হওয়া।

ভারতে প্রথম ছবি

ভারতে প্রথম ছবি

২০১০-এ পূজা ভাটের "কাজরারে" ছবিতে হিমেশ রেশামিয়ার বিপক্ষে অভিনয় দিয়ে বলিউডে পা রাখেন সারা। বক্স অফিসে সেরকম সারা না জাগালেও অভিনেত্রী সারার চেষ্টা চলতেই থাকে।

মহেশ ভাটের

মহেশ ভাটের "মার্ডার থ্রি"-তে অভিনয়

২০১৩ সালে মহেশ ভাটের "মার্ডার থ্রি"তে সুযোগ পান সম্মোহিনী নিশার চরিত্রে অভিনয়ের জন্য। ছবিটি বক্স অফিসে ভাল ফল দেয় এবং তৈরির খরচের আটগুণ খরচ তুলে নেয়। "মার্ডার থ্রি"-ই তাকে পথ দেখায় পরবর্তী ধাপের জন্য। দর্শকও তাকে চিনতে শুরু করে। "মার্ডার থ্রি"-র সাফল্যই ভারত-পাকিস্তান দুদেশেই তাকে কাজ করার সুযোগ করে দেয়।

সেরা অভিনেত্রী পুরস্কার

সেরা অভিনেত্রী পুরস্কার

ইয়াসির নাওয়াজের "অঞ্জুমান"-এ অভিনয় করে সেরা অভিনেত্রী পুরস্কার হিসেবে তারাং হাউসফুল অ্যাওয়ার্ড পান।

কাজ চলছে

কাজ চলছে "ফ্রড সাইয়ান"-এর

এখনও পর্যন্ত দশটি ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিজ্ঞতা থাকলেও,একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছেন সারা। ভাগ্য তার সঙ্গ দিয়েছে। প্রকাশ ঝা-র "ফ্রড সাইয়ান"-এ আর্শাদ ওয়ারশির সঙ্গে অভিনয় করেছেন তিনি। প্রকাশ ঝা-এর এই ছবিতে কাজই তাকে তারকার পর্যায়ে নিয়ে যাবে। এমনটাই মনে করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+