Sunny Deol: সুপার হিট গদর-২, বক্স অফিসে উঠছে কোটি কোটি টাকা, জানেন কি নিলামে সানি দেওলের বাংলো
৫৫ কোটি টাকা দেনা। নিলামে উঠছে সানি দেওলের বাংলো। শুনে অনেকেই চমকে উঠবেন ঠিক। যাঁর ছবি বক্স অফিসে কোটি কোটি টাকা তুলছে। মেগা হিট-সুপার হিট ছবি। তাঁর নাকি বাজারে দেনা। তার জন্য বাংলো নিলামে উঠছে।
সত্যিই সেটা ঘটতে চলেছে। আগামী সেপ্টেম্বরেই নাকি নিলামে উঠবে সানি দেওলের বাড়ি। বাজারে নাকি ৫৫ কোটি টাকা দেনা হয়ে রয়েছে। সেকারণেই নিলামে উঠছে সেটি। এদিকে বক্স অফিসে রমরমিয়ে চলছে সানি দেওলের গদর-২। যা এখনও পর্যন্ত বাহুবলীর রেকর্ডও ছাপিয়ে গিয়েছে। প্রায় ১ সপ্তাহ পার হয়ে গিয়েছে। তারপরেও সানি দেওলের ছবি হাউসফুল যাচ্ছে সব তারপরেও নিলামে উঠছে ছবির নায়কের বাংলো।

বাংলোটির ই-অকশনের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে খবরের কাগজে। ব্যাঙ্ক অব বরোদা থেকে নাকি তিনি ঋণ নিয়েছিলেন। তার ৫৫ কোটি টাকা অভিনেতা শোধ করতে পারেননি। জুহুর বাংলোটি ব্যঙ্কের কাছে রেখেই এই বিপুল পরিমান অর্থ নাকি তিনি ঋণ নিয়েছিলেন। এই বাংলো থেকে নাকি ব্যবসার কাজ কর্ম করতেন সানি দেওল।
৮০-র দশকে তৈরি এই বাংলোটিতে রয়েছে ছবির প্রিভিউ দেখার হল, দুটি পোস্ট প্রোডাকশন স্যুইট। শোনা গিয়েছে নিজের প্রযোজিত ছবি ঘায়েল ওয়ান্স এগেন তৈরির জন্য যে লোকসান হয়েছিল সানি দেওলের তার দেনা মেটানোর জন্যই এই বাংলোটি ব্যাঙ্কের কােছ রেখে দেনা করেছিলেন সানি দেওল।
এদিকে বক্স অফিস কাঁপিয়ে বেড়াচ্ছে সানি দেওলের গদর-২। রেকর্ড কালেকশন হয়েছে বক্স অফিসে। রবিবার ৪০০০ কোটি ক্যাম্পে প্রবেশ করেছে গদর-২। একের পর এক ছবিতে রেকর্ড সাফল্য পেয়েছেন তিনি। মাঝে হঠাৎ করে বাজার পড়ে দিয়েছিল। ২২ বছর পর গদর-২ যে এতোটা হিট করবে সেটা সানি নিজেও কল্পনা করতে পারেননি। তিনি একাই নাকি ছবিটি করার জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েেছন।












Click it and Unblock the Notifications