দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে খুশির খবর শোনালেন রাজ চক্রবর্তী, মা হতে চলেছেন শুভশ্রী

দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে খুশির খবর শোনালেন রাজ চক্রবর্তী, মা হতে চলেছেন শুভশ্রী

করোনা ভাইরাস–লকডাউনের মধ্যেই একের পর এক খুশির খবর টলিউডে। ‌কিছুদিন আগেই মা হয়েছেন কোয়েল মল্লিক, জন্ম দিয়েছেন ফুটফুটে এক পুত্রসন্তানের। এবার মা হতে চলেছেন রাজ চক্রবর্তীর ঘরণী শুভশ্রী গাঙ্গুলি। সোমবার তাঁদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে দু’‌জনেই এই খুশির খবর তাঁদের ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে খুশির খবর শোনালেন রাজ চক্রবর্তী, মা হতে চলেছেন শুভশ্রী


এদিন রাজ ও শুভশ্রী দু’‌জনের পরনেই ছিল কালো রঙের টি–শার্ট। তাতে শিশুর ছবি দেওয়া লেখা। রাজের টি–শার্টে লেখা ছিল '‌ড্যাড টু বি’‌ ও শুভশ্রীর টি–শার্টে লেখা ছিল '‌দিস গার্ল গোয়িং টু বি অ্যা মাম্মি’‌। দু’‌জনেই যে তাঁদের আগত নতুন অতিথিকে নিয়ে খুশি সেটা ছবি দেখেই বোঝা যাচ্ছে। ইনস্টাতে রাজ ও তাঁর ছবি দিয়ে শুভশ্রী লেখেন, '‌দ্বিতীয় বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে আমরা আরও একটি সুখবর শোনাতে চলেছি। আমাদের জীবনে আরও একজোড়া হাত আসছে, ধরার জন্য। আসছে আরও একটা হৃদয়, ভালবাসার জন্য। আমরা অন্তঃসত্ত্বা।’‌

২০১৮ সালের ১১ মে বাওয়ালি রাজবাড়িতে মহা ধুমধামের সঙ্গে বিয়ে হয় রাজ–শুভশ্রীর। এরপর থেকেই তাঁদের ঘরকন্নার খুঁটিনাটি বিষয়ও তাঁরা ভক্তদের সঙ্গে শেয়ার করেন। কিছুদিন আগেই রাজ লকডাউনের সময় বাড়ির সদস্যরা কে কি কাজের দায়িত্ব পেয়েছেন তা লাইভ করে দেখান। আশা করব কোয়েলের মতো শুভশ্রীর কোল আলো করে ফুটফুটে সন্তান আসার খবরও রাজ তাঁর ভক্তদের নিশ্চয়ই দেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+