কিছুতেই মাম্মা বলবে না! শুভশ্রীর কোলে বসেই কার নাম প্রথমে বলল ইয়ালিনি?

বলিউডে যদি রাহা কাপুর বা তৈমুর আলী খান হয় তাহলে টলিউডে নিঃসন্দেহে সব লাইন লাইট কেড়ে নেয় ইউভান ও ইয়ালিনি। পরিচালক রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পুত্র ও কন্যা বরাবরই টলিউডের হট টপিক। জন্মের পর থেকেই সুপার কিড এই ভাই-বোন।

প্রায় হামেশাই নানা রকম কান্ড কীর্তির জন্য সংবাদ শিরোনামে চলে আসে, ইউভান ও ইয়ালিনির নাম। একইসঙ্গে নিজেদের হাজার কাজের ব্যস্ততার মাঝেও সন্তানদের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ কোনভাবেই হাতছাড়া করেন না রাজ, শুভশ্রী।

Subhashree Ganguly

প্রথম পুত্র ইউভানের পর ভক্তদের সুখবর দিয়েছিলেন শুভশ্রী। গতবছর ভরা শরৎকালে রাজ ও শুভশ্রীর কোল আলো করে এসেছে কন্যা ইয়ালিনি। তবে ছেলের মুখ জন্মের কিছুদিনের মধ্যে প্রকাশ্যে আনলেও মেয়ের ক্ষেত্রে সে পথে হাঁটেননি টলিউডের এই পাওয়ার কাপল। বরং প্রায় এক বছর পর রীতিমতো ফটোসেশন করে মেয়ের মুখ প্রকাশ্যে এনেছেন শুভশ্রী। আর তারপর থেকেই তাকে নিয়ে কৌতূহলের অন্ত নেই অনুরাগীদের। সে কি করছে না করছে সেই দিকে সবসময় নজর থাকে ভক্তদের। আর অনুরাগীদের সঙ্গে পুত্র ও কন্যার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত ভাগও করে নেন রাজ ও শুভশ্রী দুজনেই।

রবিবার অত্যন্ত কিউট একটি ভিডিও পোস্ট করলেন শুভশ্রী, যেখানে দেখা গিয়েছে তাঁর কোলে বসে খেলা করছে ইয়ালিনি। এদিকে শুভশ্রী তাকে খেলার ছলে নানা প্রশ্ন জিজ্ঞাসা করছেন। শেষে ইয়ালিনিকে মাম্মা বলতে বলেন অভিনেত্রী। কিন্তু সে কিছুতেই মা কে না ডেকে বাবার নাম বলে চলেছে। বেশ কয়েকবার চেষ্টা করার পর হাল ছেড়ে দেন শুভশ্রী। এই মিষ্টি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এদিকে ভিডিও শেয়ার করার পরে তাতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় কমেন্ট করেছেন 'সোনা মা!' ১১ মাসের এই খুদের আধো আধো কথা ফুটেছে। শুভশ্রীর শেয়ার করা এই মিষ্টি মুহূর্ত মন ভুলিয়েছে অনুরাগীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+