শুভশ্রী জানালেন 'ইটস আ বেবি গার্ল'! তোলপাড় নেট দুনিয়া

কয়েকদিন আগেই অভিনেত্রী কোয়েল মল্লিক এক ছোট্ট শিশুকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করেছিলেন। সঙ্গে সঙ্গে গোটা নেট দুনিয়া তোলপাড় হয়ে গিয়েছিল। প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি এবার নতুন সুখবর শোনাতে চলেছেন কোয়েল?

কয়েকদিন আগেই অভিনেত্রী কোয়েল মল্লিক এক ছোট্ট শিশুকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করেছিলেন। সঙ্গে সঙ্গে গোটা নেট দুনিয়া তোলপাড় হয়ে গিয়েছিল। প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি এবার নতুন সুখবর শোনাতে চলেছেন কোয়েল? যদিও কোয়েল পোস্ট-এ লিখেছিলেন , তাঁর বান্ধবীর সন্তান ওই শিশু। এবার নেট দুনিয়া তোলপাড় করছেন শুভশ্রী।

শুভশ্রী জানালেন ইটস অ্যা বেবি গার্ল! তোলপাড় নেট দুনিয়া

শুভশ্রীর এক সাম্প্রতিক পোস্টে দেখা যায়, একটি গোলাপী রঙের বেলুন নিয়ে শুভশ্রী এক সদ্যোজাতর সামনে দাঁড়িয়ে। আর সেই বেলুনে লেখা 'ইটস অ্যা বেবি গার্ল'। ফলে স্বভাবতই ফের একই প্রশ্ন উঠতে থাকে শুভশ্রীর ক্ষেত্রেও! তবে এই পোস্টেও শুভশ্রী জানিয়ে দেন কোনও ঘনিষ্ঠের সন্তানকে ঘিরেই তাঁর এই বার্তা।

আপাতত রাজ ঘরনী শুভশ্রী ব্যস্ত তাঁর পরবর্তী ফিল্মের কাজে। 'পরিণীতা' ছবির পর এবার ' ধর্মযুদ্ধ' নামে আরও একটি ছবি নিয়ে ব্যস্ত শুভশ্রী। রাজ পরিচালিত এই ছবিতে শুভশ্রীর সঙ্গে দেখা যাবে পার্ণো মিত্রকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+