সুশান্তের ইনস্টা এখনও সচল, প্রমাণ লোপাট করছে কেউ, দাবি রূপা গঙ্গোপাধ্যায়ের

সুশান্তের ইনস্টা এখনও সচল, প্রমাণ লোপাট করছে কেউ, দাবি রূপা গঙ্গোপাধ্যায়ের

বরিষ্ঠ অভিনেত্রী ও বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি জানিয়েছেন যে সুশান্ত সিং রাজপুতের ইনস্টা অ্যাকাউন্ট কারোর দ্বারা পরিচালিত হচ্ছে।

সুশান্তের ইনস্টা এখনও সচল, প্রমাণ লোপাট করছে কেউ, দাবি রূপা গঙ্গোপাধ্যায়ের


রূপা গঙ্গোপাধ্যায় আরও অভিযোগ করেছেন যে প্রমাণ মুছে দেওয়ার জন্য কেউ তাঁর অ্যাকাউন্ট থেকে পোস্টগুলি সরিয়ে দিয়েছে। রূপা গঙ্গোপাধ্যায় টুইটারে একটি ভিডিও শেয়ার করে হিন্দিতে বলেন, '‌কেউ জানে না যে কি সরিয়ে দেওয়া হয়েছে কি যোগ করা হয়েছে। কি করে অন্য কেউ তাঁর অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন?‌ এটা কি পুলিশ না অন্য কেউ?‌ কি করে তাঁর ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট পরিচালিত হচ্ছে?‌’‌ বিজেপি সাংসদ এও জানিয়েছেন যে প্রমাণ হিসাবে তাঁর কাছে স্ক্রিনশট রয়েছে।

রূপা গঙ্গোপাধ্যায় আরও বলেন, '‌আমি যখন প্রথম এটা শুনলাম, আমার তখন বিশ্বাসই হয়নি। তারপর আমি কিছু স্ক্রিনশট দেখলাম। আমি নিজেও কিছু স্ক্রিনশট নিয়ে রাখি। কি করে এটা সম্ভব?‌ কবে থেকে সিবিআই তদন্ত শুরু হচ্ছে?‌ সব প্রমাণ যখন নষ্ট করে দেওয়া হবে তখন সিবিআই তদন্ত করবে?‌’‌ তিনি আরও বলেন, 'এটা যদি সত্যি হয় তবে আমাকে এটা স্বীকার করতেই হবে যে এটা খুবই উদ্বেগজনক যে অন্য কেউ প্রমাণ নষ্ট করছে। এই মামলার স্বচ্ছতার জন্য আর কতদিন আমাদের অপেক্ষা করতে হবে? কবে সিবিআই হস্তক্ষেপ করবে?‌’‌‌এরপর তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য সিবিআই তদন্তের দাবি করেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ট্যাগ করেন।

বৃহস্পতিবার সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুতে সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। সুইসাইড নোট ছাড়াই পুলিস কিভাবে অভিনেতার মৃত‍্যুকে আত্মহত‍্যা বলে দাবি করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন রূপা। সেই সঙ্গে আরও কয়েকটি প্রসঙ্গ নিয়ে সরব হতে দেখা গিয়েছে তাঁকে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+