কেউ ওয়েটার, কেউ পেন বিক্রেতা! বলিউডে পা রাখার আগে কোন পেশায় যুক্ত ছিলেন তারকারা
কেউ ওয়েটার, কেউ পেন বিক্রেতা! বলিউডে পা রাখার আগে কোন পেশায় যুক্ত ছিলেন তারকারা
অভিনয় শিল্পের সঙ্গে যারা যুক্ত তারা প্রায় প্রত্যেকে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করার স্বপ্ন বোনে। নাম যশ বাড়ানোর তাগিদে তারকারা অভিনয় জগতে তাদের দক্ষতা প্রকাশে প্রচেষ্টা চালিয়ে যায়। বলিউডের অনেক অভিনতা এবং অভিনেত্রীরা রয়েছেন যারা ইন্ডাস্ট্রিকে চোখের সামনে দেখেই বড় হয়েছেন। কিন্তু এমন অনেক অভিনেতা রয়েছেন যাদের সঙ্গে পূর্বে ইন্ডাস্ট্রির সঙ্গে কোন যোগাযোগ ছিল না। সম্পূর্ণ ভিন্ন জগত থেকে এসে অভিনয় শিল্পে শুধুমাত্র নিজেদের কর্ক্ষমতায় জনপ্রিয় হয়েছেন। আমরা হয়ত অনেকেই জানি না, তারা প্রথমে ভিন্ন পেশায় যুক্ত ছিলেন। পুরোনো পেশাকে আলবিদা জানিয়ে অভিনয়ে প্রবেশ করেছেন। এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তাদের নাম, যারা এই তালিকায় রয়েছেন।

রণবীর সিং
"ব্যান্ড বাজা বারাত" এই সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় রণবীর সিংয়ের। এরপর একের পর এক প্রজেক্টের মধ্য দিয়ে তিনি আজ বলিউডের প্রথমসারির অভিনেতাদের মধ্যে একজন। এমনকি স্টাইল স্টেটমেন্টের জন্য তিনি বেশ জনপ্রিয় ইন্ডাস্ট্রিতে। আমরা অনেকেই জানি না, রণবীর অভিনয়ে আসার আগে দুটো বিজ্ঞাপন সংস্থায় কপিরাইটার হিসাবে নিযুক্ত ছিলেন।

নওয়াজউদ্দিন সিদ্দিকি
অভিনয় জগতে পা রাখার আগে নওয়াজউদ্দিন সিদ্দিকির জীবন সংগ্রামের মধ্য দিয়ে কেটেছে। সংসার চালানোর দায়িত্ব তার কাঁধে ছিল। জানা গেছে, ইন্ডাস্ট্রিতে আসার আগে তিনি দুই বচর প্রহরীর কাজ করেছেন। এরপর তিনি ধীরে ধীরে অভিনয়ের প্রতি আকৃষ্ট হন এবং ন্য়াশনাল স্কুল অফ ড্রামায় ভর্তি হন। সেখান থেকেই তার বলিউডে প্রবেশ। এখন তিনি বি-টাউন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা।

বোমান ইরানি
মনে পড়ে থ্রি ইডিয়টস সিনেমায় ভাইরাসে কথা। যার উপস্থিতি সকল স্টুডেন্টসের কাছে বিরক্তিকর ছিল। তার ধমকে কাঁপতো গোটা কলেজ ক্যাম্পাস। সেই ভাইরাস অর্থাৎ বোমান ইরানি বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা। যিনি বি-টাউনে প্রবেশ করার আগে কখনও ভাবেন নি তিনি অভিনয় করবেন। এর আগে তিনি মুম্বাইয়ের একটি হোটেলে ওয়েটার ছিলেন। পাশাপাশি বোমান ইরানি তার মাকে ব্রেকারির কাজেও সাহায্য করতেন।

তাপসী পানু
তাপসী পানু শুধু বলিউডে নয় দক্ষিণী বলয়ের একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি তাকে তামিল, তেলেগু, হিন্দি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছে। তবে তাপসী পানু অভিনয়ে প্রবেশ করার আগে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে বেশ কয়েকটি কম্পানিতে কাজ করেছেন।

জ্যাকলিন ফার্নান্দেজ
বলিউডে সুন্দরী অভিনেত্রীদের তালিকায় নাম আছে জ্যাকলিন ফার্নান্দেজের। কিক, ব্রাদার্স, মার্ডার ২ এর মতো বেশ কয়েকটি বড় বড় সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে বলিউডে আসার আগে তিনি শ্রীলঙ্কার একটি সংবাদমাধ্যমে নিউজ অ্যাঙ্কার হিসাবে কাজ করেছেন বেশ কয়েক বছর।

আর মাধবন
সম্প্রতি ইসরোর বিজ্ঞানী নাম্বি নারায়ণের চরিত্রে দেখা যায় অভিনেতা আর. মাধবনকে। তার পরিচালনায় তৈরি হয় ইসরোর বির্তকিত বিজ্ঞানী নাম্বি নারায়ণের বায়োপিক "রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট"। সিনেমাটি ভালো সারা পায় বক্স অফিসে। বলিউডে অভিনেতা আর মাধবনের আত্মপ্রকাশ হয় "রেহেনা হ্যায় তেরে দিল মে" সিনেমায় ম্যাডি চরিত্র দিয়ে। তার অভিনয় মানুষের হৃদয় জয় করে। তিনি একটি কম্পানিতে পাবলিক স্পীকার হিসাবে কাজ করতেন। তারপরেই মডেলিংয়ে প্রবেশ করেন আর মাধবন।

জনি লিভার
জনি লিভার বলিউডের একজন জনপ্রিয় কমেডিয়ান। হিন্দি চলচ্চিত্রে তার অভিনয় মুগ্ধ তামাম দর্শককূল। বড় বড় তারকাদের সঙ্গে স্ক্রীন শেয়ার করেছেন জনি লিভার। নিজের অভিনয় দক্ষতা দিয়ে বলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। তবে অনেকেই শুনলে অবাক হবেন জনি লিভার অভিনয়ে আসার আগে মুম্বাইয়ের রাস্তায় ঘুরে ঘুরে পেন বিক্রি করতেন।

রণদীপ হুডা
হিন্দি চলচ্চিত্রে নামকরা অভিনেতাদের মধ্যে রয়েছেন রণদীপ হুডা। বলিউডের বড় বড় প্রজেক্টে কাজ করেছেন তিনি। অসাধারণ অভিনয় দক্ষতায় তিনি স্টারডাস্ট অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফ্লিম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে তার নাম মনোননীত হয়। তবে ইন্ডাস্ট্রিতে প্রবেশের আগে রণদীপ হুডা একটি রেস্তোরাঁয় ওয়েটার হিসাবে কাজ করতেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications