শ্রেয়া, সোনু, শঙ্কর মহাদেবন, সুরে তালে অনন্ত-রাধিকার বিয়ের আসর মাতাবেন কারা?

বহু অপেক্ষার মধুর অবসান। বিগত কয়েকমাস ধরেই গোটা দেশ শুধু নয়, বিশ্বেরও নজর রয়েছে যে অনুষ্ঠানের দিকে তা হল মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও তাঁর বাগদত্তা রাধিকা মার্চেন্টের বিয়ে। এর আগেই নজর কেড়েছে তাঁদের একের পর এক প্রি-ওয়েডিং প্রোগ্রাম। অবশেষে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই যুগল। আর সেই বিয়ে যে হাইভোল্টেজ হবে তাতে কোনওই সন্দেহ নেই। অনন্ত রাধিকার বিয়েতে কী কী মহা আয়োজন হচ্ছে তা জানতে মুখিয়ে রয়েছেন সবাই। এবার সামনে এল বিয়ের গ্রান্ড সেরিমনির আরও এক বিশেষ খবর।

বিয়ে মানেই তাতে গান বাজনা তো থাকবেই। তবে এটা তো আর যে সে বিয়ে নয়! মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলের বিয়ে বলে কথা। আর তাই তার আয়োজনও যে বিরাট হবে তা বলা বাহুল্য। তবে প্রি ওয়েডিংয়ের মতো বিয়েতে গান বাজনার ক্ষেত্রে বিদেশী তারকাদের সঙ্গেই বলিউডের মহা তারকাদের আহ্বান জানিয়েছেন মুকেশ। প্রিওয়েডিংয়ের পর অনন্ত রাধিকার বিয়েতেও গান গাইতে চলেছেন শ্রেয়া ঘোষাল। এরই পাশাপাশি বিশেষ অতিথি শিল্পী হিসেবে থাকছেন সোনু নিগম, শঙ্কর মহা দেবন, হরিহরণ, কৌশিকী চক্রবর্তী, প্রমুখ। বিয়েতে লাইভ পারফর্ম করবেন তারকারা।

Anant Ambani and Radhika Merchant Wedding


জানা গিয়েছে, সোনু নিগম অনন্ত ও রাধিকার বিয়ের আচার অনুষ্ঠান চলাকালীন শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি ভজন গাইবেন। ইতিমধ্যেই গোটা বিষয়ের রিহার্সাল শুরু হয়ে গিয়েছে। সেই সঙ্গে শ্লোক পাঠ করা হবে সংস্কৃততে। প্রতিটি গান কম্পোজ করেছেন অজয়-অতুল। বলিউডের পাশাপাশি থাকছেন বিদেশের একাধিক মেগা তারকা। জানা গিয়েছে, অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছেন অ্যাডেলে, ড্রেক, লানা ডেল রে-র মতো মেগা পপ তারকারা। এর আগে জমজমাট প্রিওয়েডিংয়ে গান গাইতে এসেছিলেন রিহানা, সঙ্গীতে গান গেয়েছেন জাস্টিন বিবার। আর এবার বিয়েতে তারকাদের পারফর্ম্যান্স দেখতে মুখিয়ে আছেন সকলে।

আগামী ১২ জুলাই শুক্রবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসছে অনন্ত ও রাধিকার বিয়ের আসর। তিন দিন ধরে চলবে বিয়ে। শুভ বিবাহ দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর ১৩ জুলাই হবে শুভ আশীর্বাদ অনুষ্ঠান। এবং মঙ্গল উৎসব বা রিসেপশন অনুষ্ঠিত হবে ১৪ জুলাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+