জোয়া আখতারের আগামী ছবিতে একগুচ্ছ 'স্টারকিড', টিজার প্রকাশ হতেই উঠল 'নেপোটিজম' বিতর্ক
জোয়া আখতারের আগামী ছবিতে একগুচ্ছ 'স্টারকিড', টিজার প্রকাশ হতেই উঠল 'নেপোটিজম' বিতর্ক
বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুর পর থেকে প্রায় দুই বছর কাটতে চলল। কিন্তু এখনও পর্যন্ত সেই ক্ষত বিন্দুমাত্র মলিন হয়নি। উপরন্তু 'বয়কট বলিউড' কর্মসূচি এবং সবথেকে বেশি 'নেপোটিজম' নিয়ে বিক্ষোভ, বিতর্ক এবং সংঘাত জারি রয়েছে তারকা এবং সাধারণ দর্শক সব স্তরে। ইতিমিধ্যেই একাধিকবার 'নেপোটিজম' বা তারকাদের ছেলে মেয়ে বা পরিবারের লোকজন সহ তথাকথিত 'ইনসাইডার'দের নিয়ে চলেছে একের পর এক বিতর্ক। আর সেই পালেই আবার হাওয়া লাগিয়ে ফের মাথাচাড়া দিয়ে উঠল স্বজনপোষণের অভিযোগ।

তিন তারকা-সন্তান
একটি দুটি নয়, একেবারে তিন তিনজন তারকা সন্তান বা 'স্টারকিড' একই ছবির হাত ধরে ডেবিউ করতে চলেছেন বলিউডে। আর সেই ছবি যিনি পরিচালনা করছেন তিনি আর কেউ নন, ফারহান আখতারের বোন তথা জাবেদ আখতারের কন্যা পরিচালক জোয়া আখতার। বলিউডের বাদশা শাহরুখ খানের কন্যা সুহানা খান, শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর এবং স্বয়ং
বিগ-বি অমিতাভ বচ্চনের নাতি তথা শ্বেতা নন্দার পুত্র অগস্ত্য নন্দা, এই তিনজন মহা 'স্টারকিড' রয়েছেন জোয়া আখতারের এই আগামী ছবিতে। আর এই খবর সামনে আসতেই আবার উঠেছে 'নেপোটিজম' নিয়ে বিতর্কের ঝড়।
'দ্য আর্চি'র টিজার
সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক জোয়া আখতারের আগামী ছবি 'দ্য আর্চি'র টিজার। আর মূলত সেই টিজার সামনে আসার পরেই উঠেছে আবার বিতর্কের ঝড়। আর সেই বিতর্ক হল 'নেপোটিজম' বা স্বজনপোষণ নিয়ে। আর তার কারণ হল এই ছবি দিয়েই বলিউডের পর্দা পা রাখছেন শাহরুখকন্যা সুহানা খান , শ্রীদেবীকন্যা খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। মা-বাবার পথ অনুসরণ করে এই সকল নয়া প্রজন্মও একের পর এক নাম লেখাচ্ছেন বলিউডে। আর সেখানেই বারবার বিতর্ক হয়েছে যে এই সকল স্টারকিডদের জন্য সুযোগ পাননা সেই সকল বহু ব্যক্তিরা যাঁরা আসলে ভালোভাবে অভিনয় করতে পারেন। 'দ্য আর্চি'র টিজার থেকেই এটা বোঝা যাচ্ছে যে এই ছবি নয়া প্রজন্মকে নিয়ে হতে চলেছে।

আরও কোন স্টারকিড?
তবে যে শুধুমাত্র এই তিনজন তারকা সন্তানেই থেমে থাকতে চলেছে তাই নয়, বরং নাকি এই সিনেমায় দেখা যেতে চলেছে ছোটে নবাব সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানকেও। আর এতেই বহু মানুষের মত, স্টারকিড বলেই নাকি খুব সহজেই জোয়ার ছবিতে জায়গা করে নিয়েছেন এই সকল নয়া প্রজন্মের টিনএজাররা। ঘোষণা হওয়ার পর থেকেই বিতর্কের শুরু হয়েছিল 'দ্য আর্চি' কে নিয়ে। আর টিজার আউট হতেই তা জোরদার হয়ে উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন যে বহু যুবক যুবতী এমনও আছেন যাঁরা ন্যাশনাল 'স্কুল অফ ড্রামা' বা থিয়েটারের মঞ্চ থেকে অসাধারণ অভিনয় করে উঠে আসছেন বলিউডে নিজের জায়গা করে নেওয়ার জন্য। এবং তাঁদের ইন্ডাস্ট্রিতে কোনও গড ফাদার নেই। তাহলে সেই সকল 'ফ্রেশ ফেস' ছেড়ে কেন একগুচ্ছ 'স্টারকিড'দের এত সহজে সুযোগ করে দিলেন জোয়া।

জোয়ার পোস্ট
জোয়া আখতার সম্প্রতি তাঁর স্যোশাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে জনপ্রিয় কমিক চরিত্র 'আর্চি'র একটি ছবি পোস্ট করেছিলেন। তার ক্যাপশনে জোয়া লিখেন, 'এবার দেশি রূপে আর্চি আসছে, সঙ্গে বলিউডের নতুন প্রজন্ম।' আর এই সিনেমা রিলিজ হতে চলেছে বিখ্যাত ওটিটি প্লাটফর্ম 'নেটফ্লিক্সে, এই কথাও তিনি জানিয়েছিলেন তাঁর পোস্টের মাধ্যমেই। তবে এই নয়া ফিল্মের মাধ্যমে এখন কতটা দর্শকের ক্ষোভ দূরে সরিয়ে সকলের মনে দাগ কাটতে পারেন এইসব স্টারকিডরা, সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications