SRK: পিছিয়ে যেতে পারে শাহরুখের ডাঙ্কি সিনেমাটি, জেনে নিন কেন
পিছিয়ে যেতে পারে শাহরুখ খানের সিনেমা ডাঙ্কির মুক্তির দিন। শাহরুখ খানের বছর বলা হচ্ছে এই বছরকে। পাঠান, জওয়ান একের পর এক সিনেমা ব্লকব্লাস্টার হিট। বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে তাঁর ছবি। এক মাসের মধ্যেই ১০০০ কোটির ক্যাম্পে পৌঁছে গিয়েছে শাহরুখের জওয়ান।
তার মাঝেই ডিসেম্বরে নাকি মুক্তি পেতে চলেছিল শাহরুখের ডাঙ্কি। ছবির শ্যুটিং প্রায় শেষের পথে। কাশ্মীরে অভিনয় করছিলেন। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তপসী পান্নুকে।

রাজকুমার হিরাণীর পরিচালনায় প্রথম কাজ করছে শাহরুখের ডাঙ্কি। ২২ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা। ইতিমধ্যেই শাহরুখ বিভিন্ন জায়হায় এই ছবিটি নিয়ে প্রচারএও শুরু করে দিয়েছেন। এদিকে শোনা যাচ্ছে ডাঙ্কির মুক্তির দিন নাকি পিছিয়ে দিতে চলেছেন পরিচালক।
কারণ হিসেবে বলা হচ্ছে প্রভাসের সালার এবং ডাঙ্কি প্রায় একই সময়ে বক্স অফিসে চলে আসছে। এতে ছবির বক্স অফিস কালেকশন ধাক্কা খেতে পারে। সূত্রের খবর ডাঙ্কি হয়তো ২০২৪-র প্রথমে মুক্তি পাবে। ইতি মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শাহরুখের ডাঙ্কি পিছিয়ে পড়ার খবর।
আবার অনেকে জানিয়েছেন ডাঙ্কির মুক্তির দিন পিছিয়ে দেওয়া হতে পারে কারণ পোস্ট প্রোডাকশনের অনেক কাজ এখনও বাকি রয়েছে। ২২ ডিসেম্বরের মধ্যে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ নাও হতে পারে। শাহরুখ খান নিজেও নাকি তেমনই ইঙ্গিত দিেয়ছেন। মাত্র কয়েক মাসের ব্যবধানে শাহরুখের দুটি ছবি মুক্তি পেয়েছে। পাঠান আর জওয়ান। দুটি ছবিই ব্লক ব্লাস্টার হিট। সেকারণে তৃতীয় ছবিটি মুক্তি সময় নিেয় করতে চাইছেন শাহরুখ।












Click it and Unblock the Notifications