রাত ২টোয় চেন্নাই থেকে ফোন করেছিলেন শ্রেয়া, পুস্পা-২র 'সামি' গান লেখার অভিজ্ঞতা জানালেন শ্রীজাত
পুস্পা-২ ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে। কিন্তু পর্দায় আসার আগেই সোশ্যাল মিডিয়ায় হইহই পেলে দিয়েছে ছবির গান 'সামি'। এই গানের সুরে রিলসে ছয়লাপ সোশ্যাল মিডিয়া। কিন্তু জানেন কি এই গানের সঙ্গে বাংলার যোগ রয়েছে। পুস্পা-২ ছবিটি বাংলা ভাষাতেও মুক্তি পেতে চলেছে।
আর সামি গানটি গেেয়ছেন শ্রেয়া ঘোষাল । তবে শুধু শ্রেয়াই যে বাংলা কানেকশন তা নয়। সামি গানের বাংলা ভার্সেন যিনি লিখেছেন তিনিও বাঙালি। নাম শুনে অনেকেই চমকে যাবেন। তিনি আর কেউ নন বাঙালির প্রিয় কবি, সাহিত্যিক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়া সেই গান লেখার একটি অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি।

শ্রীজাত তাঁর ফেসবুকে সামি গানটির লিঙ্ক শেয়ার করে লিখেছেন, গানটি যখন লিখি তখন আমি নিউ জার্সিতে। রাত দুপুরে শ্রেয়া ঘোষাল চেন্নাই থেকে তাঁকে ফোন করে বলেছিলেন, হুক লাইনগুলো আরেকটু মজা করে লেখা যায় নাকি দেখো না। চেন্নাই তখন রাত দুপুর হলেও নিউ জার্সিতে তখন ভর দুপুর িছল। সবে উচ্ছে ভাজা দিেয় ভাত মেখে দুগ্রাস মুখে দিয়েছি।
ফোনেই তখন শ্রেয়ার সঙ্গে শব্দবন্ধের খেলা সেরেছিলেন শ্রীজাত। গানটা অবশ্য আগেই চেন্নাইয়ে গিয়ে লিখে দিয়ে এসেছিলেন িতনি। কিন্তু রেকর্ডিং এবং ডাবিংয়ে থাকতে পারছিলেন না কারণ আগেই আমেরিকা সফর
ঠিক ছিল তাঁর। তাই শ্রেয়ার সঙ্গে ফোনে ফোনেই কাজ সারতে হয়েছিল শ্রীজাতকে।
সেদিন নিউ জার্সি থেকে ফিলাডেলফিলা উড়ে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু বিমান ৩ ঘণ্টা দেরী দেখাচ্ছিল। সেই সুযোগে বিমানবন্দরে বসেই গানের কথা ভাজা শুরু করেন শ্রীজাত। ফোনেই মেসেজ করে নতুন করে হুক লাইন লিখে শ্রেয়াকে পাঠিয়েছিলেন শ্রীজাত। পরের দিন মেসেজ এসেছিল পারফেক্স।












Click it and Unblock the Notifications