পুজোর আগেই সুখবর দাদা ভক্তদের জন্য! সৌরভের বায়োপিকের ঘোষণার সঙ্গেই শুরু কাউন্টডাউন
পুজোর আগেই সুখবর দাদা ভক্তদের জন্য! সৌরভের বায়োপিকের ঘোষণা বলিউডের লাভ রঞ্জনের তরফে
সদ্য 'কৌন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠানে গিয়ে অমিতভা বচ্চনকে বীরেন্দ্র সহবাগ বলেছিলেন যে, সৌরভ গঙ্গোপাধ্যায় যেখানেই যান, সেখানেই শীর্ষপদটি দখল করে নেন। উদাহরণ স্বরূপ সহবাগ বলেছিলেন, ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন হওয়ার ঘটনা, সিএবি প্রধান হওয়ার ঘটনা, এরপর বিসিসিআই প্রধান হওয়ার সম্মান। সেদিন সহবাগের মশকরাছলে বলা ওই কথায় হেসে ফেলেন সৌরভ থেকে অমিতাভ! তবে এবার অমিতাভ যে দুনিয়ার শাহনশাহ সেই বলিউডই এগিয়ে এল সৌরভে বায়োপিক বানাতে! আরব সাগরের তীর তথা সচিনের শহর মুম্বই থেকে এদিন যে খবর ভেসে এল , তা হল এবার নিশ্চিত রূপে বলিউডে আসতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক।

প্রযোজনায় কে?
সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও একটি টুইটে তাঁর বায়োপিকের খবরটি নিশ্চিত করেছেন। সেখানেই তিনি জানিয়েছেন যে, বলিউড প্রযোজক তথা পরিচালত লাভ রঞ্জন ছবির প্রযোজক। সঙ্গে রয়েছে অঙ্কুর গর্গের প্রযোজনাও। এর আগে, কার্তিক আরিয়ানের 'সোনু কি টিট্টু কি সুইটি ' ছবিটির পরিচালনা করেছেন লাভ। এছাড়াও 'প্যায়ার কা পাঞ্চনামা' ছবিটিও পরিচালনা করেন লাভ রঞ্জন। এছাড়াও তিনি বহু ফিল্মে গান লিখেছেন। এখনও পর্যন্ত মুম্বই সূত্রে যা খবর, তাতে মনে করা হচ্ছে যে ছবিটিতে পরিচালনা স্বয়ং লাভ রঞ্জনই করতে পারেন।

সৌরভের বায়োপিক ও এক নেপথ্য নায়ক
জানা গিয়েছে, সৌরভের বায়োপিক তৈরির নেপথ্যে প্রধান উদ্যোক্তা ছিলেন সঞ্জয় দাস। সৌরভের ছোটবেলার বন্ধু সঞ্জয় দাস এই গোটা কর্মকাণ্ডের নেপথ্য নায়ক হিসাবে বিবেচিত হয়েছেন। প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দাসের তরফেই এক বাংলা সংবাদমাধ্যমে সৌরভের বায়োরিক নিশ্চিত হওয়ার খবরটি নিশ্চিত হয়।

নাম ভূমিকায় কারা?
এদিকে, সৌরভের বায়োপিকে দাদার ভূমিকায় শেষ পর্যন্ত কাকে দেখা যাবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। আগেই জানা গিয়েছিল যে সম্ভবত নির্মাতাদের পছন্দের তালিকায় রয়েছেন, রণবীর কাপুর। তবে গত কয়েকটি ফিল্মে দেখা গিয়েছে, লাভ প্রজোক্ট করেছেন কার্তিক আরিয়ানের সঙ্গে। এদিকে, সৌরভের পছন্দ তাঁর ভূমিকায় অভিনয় করুন হৃতিক রোশন। এই জায়গা থেকে রয়ে যাচ্ছে জল্পনা। এদিকে, সৌরভের স্ত্রী ডোনার ভূমিকায় কে থাকবেন তা নিয়েও রয়েছে চরম কৌতূহল।

কোন কাহিনি তুলে ধরা হবে?
উল্লেখ্য, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনে অনুপ্রেরণামূলক কাহিনির অভাব নেই। বহু ক্ষেত্রেই তিনি বিভিন্ন সময়ে ভক্তদের অনুপ্রেরণার নায়ক হয়ে উঠেছেন। ভারতীয় দলে সুযোগ পাওয়া থেকে শুরু করে সেখান থেকে বাদ পড়া, ফের লড়াইয়ের মাধ্যমে স্বপ্নের সুযোগ, অধিনায়কত্ব। সেখান থেকে আবহারও গ্রেগ চ্যাপেলর সময়ের জটিলতা ও দল থেকে বাদ পড়া। তবে তারপর যেভাবে সৌরভ ক্রিকেটে কামব্যাক করেন সেটিকে ক্রিকেটিয় দুনিয়া ভুবতে পারবে না! এই 'কমাব্যাক কিং' এর ব্যক্তিগত জীবনের সাহসও অপরিসীম। সেই ঘটনাও ছবিতে তুলে ধরা হচ্ছে বলে খবর। এদিন সৌরভ নিজে জানিয়েছেন যে , তাঁর বায়োপিকে জীবন সফরের প্রতিটি পরত উঠে আসতে চলেছে।












Click it and Unblock the Notifications