(ভিডিও) শাবানার কন্ঠে রবীন্দ্রসঙ্গীতে জমে উঠল 'সোনাটা'-এর ট্রেলর

পর্দাজুড়ে কালজয়ী দুই অভিনেত্রী অপর্ণা সেন ও শাবানা আজমি,সঙ্গে রয়েছেন লিলেট দুবে। ভারতীয় চলচ্চিত্রের এই ৩ অভিনেত্রীকে এবার একসঙ্গে দেখা যাবে অপর্ণা সেন পরিচালিত ছবি 'সোনাটা'য়।

মধ্যবয়সের সমস্যায় সমাজের তিন মহিলা। একজন পেশায় অধ্যাপিকা, একজন সাংবাদিক অন্যজন ব্যাঙ্ক কর্মী। মহেশ এলকুঞ্চওয়ারের নাটক অবলম্বনে অভিনেত্রী অপর্ণা সেন পরিচালিত ইংরাজি ছবি 'সোনাটা'। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলর।

পর্দাজুড়ে কালজয়ী দুই অভিনেত্রী অপর্ণা সেন ও শাবানা আজমি, সঙ্গে রয়েছেন লিলেট দুবে। ভারতীয় চলচ্চিত্রের এই ৩ অভিনেত্রীকে এবার একসঙ্গে দেখা যাবে অপর্ণা সেন পরিচালিত ছবি 'সোনাটা'য়। ছবির অন্যতম আকর্ষণ শাবানা আজমির কন্ঠে রবীন্দ্র সঙ্গীত।

(ভিডিও) শাবানার কন্ঠে রবীন্দ্রসঙ্গীতে জমে উঠল 'সোনাটা'-এর ট্রেলর

গল্পে অধ্যাপিকা অরুণা চতুর্বেদী, ব্যাঙ্ক কর্মী দোলন সেন ও সাংবাদিক শুভদ্রা পারেখের জীবনের নানা দিক ফুটিয়ে তুলে, ভারতের আর্থ সামাজিক প্রেক্ষাপটে মহিলাদের মধ্যবয়সের নানা সমস্যকে তুলে ধরতে চাওয়া হয়েছে এই ছবিতে। ছবির ৩ মহিলা চরিত্র পরস্পর পরস্পরের থেকে আলাদা, তবুও তাঁরা একে অপরের সঙ্গ পছন্দ করেন। আধুনিক সমাজবোধের প্রেক্ষাপটে এই তিন মহিলা চরিত্রের কাহিনী নিয়েই তৈরি ফিল্ম সোনাটা।

মনে করা হচ্ছে অনেকদিন বাদে অপর্ণা সেনের এই ছবি আবার মন কাড়বে দর্শকদের। নারীবাদী ছবির পরিচালক হিসাবে এমনিতেই জনপ্রিয় অপর্ণা, এছবি নারী মনের পাশপাশি পুরুষ হৃদয় জয় করতে পারে কী না সেটাই দেখার। পাশাপাশি পরিচালক অপর্ণা নাকি অভিনেত্রী অপর্ণা ছবিতে কে কাকে ছাপিয়ে যায়, সেদিকেও নজর থাকবে চলচ্চিত্র প্রেমীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+