জন্মদিনের দিনে অফ হোয়াইট গাউনে বেবি বাম্প নিয়ে ছবি পোস্ট সোনমের, শুভেচ্ছা ভক্তদের
জন্মদিনের দিনে অফ হোয়াইট গাউনে বেবি বাম্প নিয়ে ছবি পোস্ট সোনমের, শুভেচ্ছা ভক্তদের
বলিউড অভিনেত্রী সোনাম কাপুরকে কে না চেনেন বলুন। প্রায় সময় তিনি লাইম লাইটে থাকেন। তাঁর ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে তা হটকেকের মতো ভাইরাল হয়ে যায়। বর্তমানে তিনি অন্ত্বঃসত্ত্বা। এমন খবর আগেই প্রকাশ্যে এসেছে। তবে এবার বেবি বাম্প নিয়ে খোলামেলা পোশাকে সোশ্যাল মিডিয়া ধরা দিয়েছেন।

আজ অভিনেত্রীর জন্মদিন। আর এদিনেই খোলা পোশাকে বেবি বাম্পে সকলের বিশেষ নজর কাড়লেন তিনি। আবু জানি ও সন্দীপ খোসলা অভিনেত্রী এই পোশাকের ডিজাইন করেছেন।
সোশ্যাল মিডিয়া মা হওয়ার ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী নিজেই। বরের কোলে পরম আনন্দে মাথা রেখে শুয়ে বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী সোনম। ছবি ক্যাপশনের তিনি লিখেছিলেন আমরা আমাদের সাধ্য মতো তোমাকে বড় করবো। আমাদের দুই হৃদয় জুড়ে থাকবে তুমি। তোমাকে নিয়েই তৈরি হবে আমাদের এক নতুন পরিবার। তোমার আগমনের জন্য আমরা অপেক্ষারত।
উল্লেখ্য, ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে চার হাত এক হয়েছিল সোনম কাপুরের। মুম্বই হয়েছিল তাঁদের বিয়ে। ২০১০ সালে বডিউড সিনেমা জোয়া ফেক্টর ছবি অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। তারপর অনুরাগ কাশ্যপে সিরিজ এ কে ভার্সেস এ কে অভিনয় দেখা করতে গিয়েছিল অভিনেত্রীকে। অভিনেত্রীর মা হওয়ার খবরের শুভেচ্ছা জানিয়েছেন কলাকুশলীরা থেকে সাধারণ মানুষ।
সোশ্যাল মিডিয়া অভিনেত্রীর শেয়ার করার ছবিটিতে অফ হোয়াইট গাউনে অপূর্ব সুন্দরী লাগছে তাঁকে। তিনি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন আবু জানি ও সন্দীপ খোসলাকে, তাঁর এই পোশাক ডিজাইন করার জন্য।
সোশ্যাল মিডিয়ায় আজ নিজের কন্যোকে অনীল কাপুর (বাবা) জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। ইন্টারনেটেও তিনিও বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। দিয়েছেন সুন্দর বার্তাও। ক্যাপশনে তিনি লিখেছেন এ বছর তোমার জন্মদিনে তোমার সঙ্গে কাটাতে পারলাম না ঠিকই কিন্তু খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে আমার দেখা হবে। তখন আমরা নাতি কিংবা নাতনির হাত ধরে থাকবো।












Click it and Unblock the Notifications