দ্বিতীয়বার ব্যাগ হারালেন সোনম কাপুর, ব্রিটিশ এয়ারওয়েজকে কড়া টুইট অভিনেত্রীর
দ্বিতীয়বার ব্যাগ হারালেন সোনম কাপুর, ব্রিটিশ এয়ারওয়েজকে কড়া টুইট অভিনেত্রীর
ভুল জায়গায় ব্যাগ চলে যাওয়ায় ব্রিটিশ এয়ারওয়েজের ওপর বেজায় চটলেন অভিনেত্রী সোনম কাপুর। ক্ষুব্ধ সোনম টুইটারে বিমান সংস্থার বিরুদ্ধে লেখেন যে আন্তঃরাজ্য সফরের সময় তাঁর ব্যাগ অন্য জায়গায় চলে যায়।

ব্রিটিশ বিমান সংস্থাকে সরাসরি টুইট করে সোনম জানিয়েছেন যে এই মাসে দ্বিতীয়বার বিমান সংস্থা তাঁর লাগেজ হারিয়েছে। ৩৪ বছরের অভিনেত্রী আরও জানান যে তিনি ভবিষ্যতে আর ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে চড়বেন না। সোনম টুইট করে বলেন, 'এটা এই মাসে তৃতীয়বার আমি ব্রিটিশ এয়ারওয়েজে সফর করছি আর এটা দ্বিতীয়বার তারা আমার ব্যাগ হারিয়ে দিয়েছে। আমার মনে হয় আমি শিক্ষা পেয়ে গিয়েছি। আমি আর কোনওদিনও ব্রিটিশ এয়ারওয়েজে চড়ব না।’
সোনমের এই টুইটের পরই ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে ক্ষমা চেয়ে টুইট করা হয়। টুইটে বলা হয়, 'সোনম আপনার ব্যাগ না পাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আমরা দুঃখিত। বিমানবন্দরে যখন আপনি বিষয়টি জানিয়েছিলেন তখন কি তারা আপনাকে কোনও ট্র্যাকিং রেফারেন্স দিয়েছে? সোনম যারা এই কাজটা করেছে এবং এ ধরনের অসুবিধার মুখে আপনাকে ফেলেছ, আপনি আলাদা টুইট করে তাদের দৃষ্টিগোচর করুন।’ সোনম এর জবাবে পাল্টা টুইট করে জানান যে সব ধরনের নিয়ম বিমানবন্দরে পালন করা হয়েছে। এরপর বিমান সংস্থার পক্ষ থেকে তাঁর ব্যাগ শীঘ্রই পেয়ে যাওয়ার আশ্বাস দেওয়া হয়।












Click it and Unblock the Notifications